পুজো মানেই গয়না। ঠিক পুজোর মুখেই গয়নাপ্রেমীদের কথা মাথায় রেখে ৯ ক্যারেটের গয়না নিয়ে হাজির শ্যামসুন্দর কোং জুয়েলার্স। বুধবার, ২৩ সেপ্টেম্বর ৯ ক্যারেটের সোনা ও ডায়মন্ড জুয়েলারির এক্সক্লুসিভ কালেকশন ‘রিফ্লেকশনস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল সংস্থার আগরতলার শোরুমে। আগামী ২৫ তারিখ পর্যন্ত এই ‘রিফ্লেকশনস’ কালেকশনের কেনাকাটায় থাকছে বিশেষ অফার। প্রতি গ্রামে পাবেন ৫০০ টাকা ছাড়। এছাড়াও থাকছে নিশ্চিত উপহার।
‘রিফ্লেকশনস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ ও পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। ছিলেন তরুণী তারকা প্রান্তিকা ও ত্রিপুরার গর্ব মিস্টার ইউনিভার্স মিঠুন দেববর্মা। তাঁদের সঙ্গে ছিলেন হানা দেববর্মা ও রৌনক জানা। ‘রিফ্লেকশনস’-এর অলঙ্কারে সেজে অনুষ্ঠানের জৌলুস ও উজ্জ্বলতাকে আরও বাড়িয়ে তোলেন তাঁরা। শ্রী সুশান্ত চৌধুরী বলেন, “এই অসাধারণ ‘রিফ্লেকশনস’ জুয়েলারি কালেকশনটি উদ্বোধন করতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। এই কালেকশনটি সময়োপযোগী ও প্রত্যেকদিন ব্যবহারের জন্য আদর্শ।” তিনি আরও বলেন, “এমন একটি বিশেষ ৯ ক্যারেট জুয়েলারি কালেকশন নিয়ে আসার জন্য আমি শ্যামসুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানাই এবং তাদের এই নতুন উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা।”
আরও পড়ুন:
প্রান্তিকা ও মিঠুনের কথায়, “এই বিশেষ লঞ্চ প্রেজেন্টেশনের অংশ হতে পেরে আমরা ভীষণই আনন্দিত। এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য আমরা শ্যামসুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই।” শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “৯ ক্যারেট জুয়েলারি এমন একটি গয়নার সম্ভার, যা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে মিলিয়ে দেয়। যা প্রত্যেক দিন ব্যবহার করা যায়।” তিনি আরও বলেন, “গ্রাহকের ব্যক্তিত্ব ও প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমরা এটিকে একটি এক্সক্লুসিভ কালেকশন হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি যা গ্রাহকের মনের সমস্ত উজ্জ্বলতাকে প্রতিফলিত করে।” শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “রিফ্লেকশনস প্রথমত একটি এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন, যা অত্যন্ত আধুনিক ও টেকসই। আর সবকিছুর ঊর্ধ্বে, এটি একজন গ্রাহকের নিজের প্রতি বিশ্বাস এবং তাঁর স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি আস্থাকে উদযাপন করে।”
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের