Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja 2026

পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু

চুলের যত্ন মানেই শুধু শ্যাম্পু, সিরাম বা তেল নয়। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য শরীরের প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও বিভিন্ন খনিজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৯:১৫

options
link
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু zoom
এই স্বাস্থ্যকর লাড্ডু নিয়মিত খেতে পারলে অল্পদিনেই চোখে পড়বে ফারাক।
Advertisement

পুজো আসতে আর খুব বেশি দিন বাকি নেই (Durga Puja 2026), কিন্তু চুলের অবস্থা শোচনীয়! রুক্ষতা তো রয়েছেই, ঘনত্বও একেবারে কম। নানা রকমের প্রসাধনীতেও কাজ দিচ্ছে না মোটেই। কী করা যায় তবে? একগাদা রাসায়নিকে ভর্তি কসমেটিকস বাদ দিয়ে, একেবারে প্রাকৃতিক কোনও সমাধান কি মিলতে পারে না?

পারে বৈকি! ডায়েটেশিয়ানরা জানাচ্ছেন, প্রসাধনী নয়, রয়েছে এমন এক লাড্ডু, তা নিয়মিত গ্রহণ করতে পারলে চুলের হাল ফিরবেই ফিরবে। চুলের গোছা মোটা হবে, রুক্ষতা সরে চকচকে ভাব আসবে। কোনও জটিল হেয়ারস্টাইল ছাড়াই চোখে পড়ার মতো হবে আপনার হেয়ার লুক। এই লাড্ডু পরিমাণ মেপে খেতে পারলে ক্ষতিও হওয়ার সম্ভাবনা থাকে না। একেবারে ঘরোয়া উপাদানে তৈরি করা যাবে এই লাড্ডু, পদ্ধতিও একেবারে সহজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Durga Puja 2026: This Homemade Laddu Can Support Healthy Hair

কী কী দিয়ে তৈরি হবে এই লাড্ডু?
থাকছে আমন্ড, আখরোট, ফ্ল্যাক্সসিড, কুমড়োর বীজ, তিল, চিয়া সিড, খেজুর, আমলকি ও শুকনো নারকেল কুচি। আমন্ড ও আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও উদ্ভিজ্জ পুষ্টি। ফ্ল্যাক্সসিড, চিয়া সিড ও আখরোটে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। কুমড়োর বীজ ও তিলও বিভিন্ন খনিজ ও পুষ্টির উৎস। খেজুর ও গুড় লাড্ডুতে মিষ্টত্ব ও কার্বোহাইড্রেট যোগ করে। আমলকি আবার ভিটামিন সি-এর উৎস।

কীভাবে বানাবেন?
প্রথমে আমন্ড, আখরোট, ফ্ল্যাক্সসিড, কুমড়োর বীজ, তিল ও চিয়া সিড আলাদা আলাদা করে অল্প আঁচে শুকনো খোলায় ভেজে নিন। খেয়াল রাখবেন, যেন পুড়ে না যায়। নামিয়ে ঠান্ডা হলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিন। তবে একেবারে মিহি করে ফেললে চলবে না। দানা দানা থাকতে বের করে নিন।

এবার কড়াইয়ে সামান্য দেশি ঘি গরম করে, তাতে গুড় গলিয়ে নিন। এর মধ্যে ভাজা বাদাম-বীজের মিশ্রণ, কুচি করা খেজুর, শুকনো নারকেল কুচি, আমলকি পাউডার ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতে চাপ দিয়ে ছোট ছোট লাড্ডুর আকার দিন। ঠান্ডা হলে এয়ারটাইট পাত্রে রেখে দিন। বাইরের জল-হাওয়া থেকে বাঁচানো গেলে, অনেকদিন অবধি এই লাড্ডু রেখে দেওয়া যাবে।

Durga Puja 2026: This Homemade Laddu Can Support Healthy Hair

চুলের যত্ন মানেই শুধু শ্যাম্পু, সিরাম বা তেল নয়। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য শরীরের প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও বিভিন্ন খনিজ। তাই চুলের যত্নের রুটিনে খাবারের দিকটিও নজরে রাখা জরুরি। তবে মনে রাখা দরকার, কোনও খাবারই দ্রুত চুল বাড়িয়ে দিতে বা চুল পড়া পুরোপুরি বন্ধ করে দিতে পারে না। বরং সুষম খাবারের অংশ হিসেবে পুষ্টিকর উপাদান নিয়মিত খেলে শরীর ও চুলের সামগ্রিক স্বাস্থ্যে সাহায্য করতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.