কেন তাঁদের সাংসদ পদ বাতিল হবে না? এই প্রশ্নের জবাব দিতে সুপ্রিম কোর্টেও মাসখানেক সময় পেয়ে গেলেন এনসিপিআইয়ের ২০ জন সাংসদ। তবে সময় দিলেও শীর্ষ আদালত বলে দিল, এই ইস্যুটি দ্রুত নিষ্পত্তি হওয়া বাঞ্চনীয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তৃণমূল থেকে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক।
একই সঙ্গে এনসিপিআই সাংসদদের জবাব দেওয়ার জন্য এক মাস সময়ও দিয়েছে শীর্ষ আদালত। সাংসদপদ খারিজ নিয়ে অভিষেকের করা অভিযোগের জবাব দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এনসিপিআই সাংসদদের। সেটা মঙ্গলবার শেষ হয়েছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য বুধবার আরও চার সপ্তাহ সময় চেয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এদিন সেই আর্জির কথা সর্বোচ্চ আদালতে জানানো হয়। তাতে চার সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ততদিন ২০ সাংসদের জবাব এবং স্পিকারের প্রক্রিয়ার অগ্রগতির দিকে নজর থাকবে শীর্ষ আদালতের।
আরও পড়ুন:
তবে এনসিপিআই সাংসদদের সময় দিলেও এদিন সুপ্রিম কোর্ট স্পষ্টতই এই সমস্যার নিষ্পত্তিতে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘তিন মাস পেরিয়ে গিয়েছে।’ সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি বাগচির বক্তব্য, “তিন মাসের সময়সীমা পেরিয়ে গিয়েছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।” এই মামলায় তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্রুত নিষ্পত্তির দাবি তোলেন। অন্য দিকে স্পিকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সাংবিধানিক পদাধিকারীর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। বিচারপতি বাগচী বলেন, আদালত কোনও কঠোর নির্দেশ দিচ্ছে না, তবে দশম তফসিলের গুরুত্বের কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করতে লোকসভার স্পিকারকে স্মরণ করিয়ে দিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য ,তৃণমূলের ২০ সাংসদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে ওই সাংসদরা এনসিপিআইয়ের সঙ্গে গিয়েছেন। পাল্টা তাঁদের অবস্থান, এটি বৈধ রাজনৈতিক সংযুক্তি। দলত্যাগবিরোধী আইনের আওতায় তাঁদের পদ থাকবে কি না, সেই সিদ্ধান্ত এখনও স্পিকারের হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর