Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন

ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটা সোনা। একের পর এক হেভিওয়েট নেমেছেন, পদকও জিতেছেন, কিন্তু দ্বিতীয় সোনাটা এখনও অধরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২১:৫৭

options
link
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন zoom
৪৯ কেজি বিভাগে নেমে রেকর্ড গড়লেন চানু।
Advertisement

এশিয়াডে কেটে গিয়েছে চারদিন। কিন্তু ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটা সোনা। একের পর এক হেভিওয়েট নেমেছেন, পদকও জিতেছেন, কিন্তু দ্বিতীয় সোনাটা এখনও অধরা। তবে প্রতিযোগিতার পঞ্চম দিনে সেই খরা কাটতে পারে। ফাইনালে উঠে ইতিমধ্যেই রুপো নিশ্চিত করে ফেলেছে ভারত। সোনা না এলেও এশিয়াডের চতুর্থ দিনে ভারত একাধিক পদক জিতেছে।

অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু এবং মনু ভাকের এদিন নেমেছিলেন এশিয়াডে। দু’জনের থেকেই সোনার প্রত্যাশা করেছিলেন ভারতবাসী। ৪৯ কেজি বিভাগে নেমে রেকর্ড গড়লেন চানু। কিন্তু তাঁকে থামতে হল রুপোতে। এশিয়ান গেমসে মণিপুরের ভারোত্তোলকের এটাই প্রথম পদক। অন্যদিকে মনু এদিন ফিরলেন খালি হাতে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠে শেষ করলেন পঞ্চম স্থানে। দলগত ইভেন্টে এশা সিং, সুরুচি সিংরা চতুর্থ স্থানে শেষ করেন। এশিয়াডে বরাবরই শুটিংয়ে ভারতের দাপট থাকে। তবে এবছর শুটারদের পারফরম্যান্স সেরকম হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও স্কেট শুটিংয়ে পুরুষ এবং মহিলাদের দলগত বিভাগে এদিন ব্রোঞ্জ জিতেছে ভারত। প্রথমবার এশিয়াডে সফট টেনিসে পদক পেয়েছে ভারত। ব্রোঞ্জ জেতেন জয় মীনা। চোটের কারণে তিনি ফাইনালে নামতে পারেননি, ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জয়কে। এছাড়াও ব্যাডমিন্টনে এদিন ব্রোঞ্জ জিতেছে ভারতের পুরুষ দল। সেমিফাইনালে চিনের কাছে হারতে হয় লক্ষ্য সেনদের। কবাডিতে বাংলাদেশকে দুরমুশ করে পদক নিশ্চিত করেছে ভারত, জিইয়ে রেখেছে সোনাজয়ের আশা।

ভারতের সবচেয়ে বড় আশা উশু। নাওরেম রোশিবিনা দেবী ফাইনালে উঠেছেন। দারুণ ফর্ম ধরে রেখে সোনা জেতার সম্ভাবনা রয়েছে। এশিয়াডের পঞ্চম দিনে নামবেন তিনি। রোয়িংয়েও একাধিক ইভেন্টের ফাইনালে উঠেছেন ভারতীয়রা। পঞ্চম দিনে তাঁরা নামবেন সোনা জয়ের লক্ষ্যে। শুটিংয়েও একাধিক ইভেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। অ্যাথলেটিক্সেও একাধিক ইভেন্টে বৃহস্পতিবার নামবেন ভারতীয়রা। সেখানেও রয়েছে পদকজয়ের আশা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.