বাংলার হয়ে দীর্ঘদিন খেলার পর এখন কোচিং করাচ্ছেন প্রিয় বাংলা দলকে। তবে বাংলার কোচিং করানোর মধ্যেই জাতীয় দলের রাডারে চলে এলেন লক্ষ্মীরতন শুক্লা। এবার জাতীয় দলের তারকাদের কোচিং করাবেন তারকা ক্রিকেটার। আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত খেলা হবে ইরানি ট্রফি। রনজি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের ঘরের মাঠেই রয়েছে ম্যাচ। সেখানে কোচিং করাবেন লক্ষ্মী।
ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ইরানি ট্রফির দল। অবশিষ্ট ভারতকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে সরফরাজ খানকে। অবশিষ্ট ভারতের দলে বাংলা থেকে সুদীপ ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ সুযোগ পেয়েছেন। তবে আকাশের ফিটনেস সমস্যা রয়েছে। পরীক্ষায় পাশ করে তবে সুযোগ মিলতে পারে। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে খেলা হবে ইরানি ট্রফির ম্যাচটি। ওই ম্যাচে অবশিষ্ট ভারতের ব্যাটিং কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীরতনকে। বোলিং কোচ হচ্ছেন দেবাশিস মোহান্তি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দিনকয়েক আগে ভারত ‘এ’ দলের হেডকোচ করা হয় লক্ষ্মীপতি বালাজিকে। অস্ট্রেলিয়ার ‘এ’ দল ভারত সফরে এসেছে। ওই সফরের জন্য ভারত ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয়েছে বালাজিকে। তাঁর কোচিংয়ে দু’টি মাল্টি-ডে ম্যাচ এবং তিনটি লিস্ট-‘এ’ ম্যাচ খেলবে ভারতীয় দল। বালাজিও কোচ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। চলতি বছরের শুরুতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসেবে যোগ দেন। এবার প্রথমবার ভারত ‘এ’ দলের হেডকোচের দায়িত্ব পেলেন তিনি।
এবার জাতীয় দলের রাডারে চলে এলেন লক্ষ্মীও। কয়েকদিনের জন্য হলেও ভারতীয় দলের তারকাদের সঙ্গে কাজ করবেন তিনি। উল্লেখ্য, ২০২৭ বিশ্বকাপের পরই শেষ হয়ে যাবে গৌতম গম্ভীর-সহ ভারতীয় কোচিং স্টাফের মেয়াদ। তা বাড়ানো হবে না বলেই ধারণা ক্রিকেটমহলের একাংশের। সেক্ষেত্রে পরবর্তী ম্যানেজমেন্ট বেছে নেওয়ার জন্য় লক্ষ্মীরতনদের কাজের দিকে খেয়াল রাখা হতে পারে বলেই তাদের মত। ইরানি ট্রফির পর ফের বাংলায় ফিরবেন লক্ষ্মী। রনজি ট্রফি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। বাংলার প্রতিপক্ষ দিল্লি
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?