নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। টেস্টের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, সেজন্য সাদা বলের ক্রিকেটে প্রথম সারির কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতী তিনি। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতিকেও যে সবার আগে গুরুত্ব দিতে হবে, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন গৌতি।
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ এবং টেস্ট সিরিজের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। ফলে শেষ দু’টি ওয়ানডে ম্যাচে শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালদের মতো টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্যদের বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা ছিল। গম্ভীরের মন্তব্যের পর সেই জল্পনাই উসকে দিয়েছে। সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেন, “টেস্টের প্রস্তুতির জন্য সাদা বলের ক্রিকেট থেকে কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন। কারণ টি-টোয়েন্টি খেলে হঠাৎ ওয়ানডে ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ব্যাপার নয়।”
আরও পড়ুন:
শুধু এই সিরিজ নয়, ভবিষ্যতে তিন ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারের সংখ্যাও কমতে পারে বলে মনে করেন গম্ভীর। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো ছাড়া উপায় থাকবে না। গম্ভীরের কথায়, “প্রত্যেক কোচই চাইবে যত বেশি সম্ভব তিন ফরম্যাটে খেলা ক্রিকেটার দলে রাখতে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোচ বা নির্বাচকেরা যতই সেটা চান, ভবিষ্যতে তিন ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে উঠবে। স্পিনার হোক বা পেসার, সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হবে।”
Gautam Gambhir said, “Often for Test match preparation, you will have to give your batters a break as well from white ball to move into Test cricket, because coming from T20 to ODI is easy.”
– Looks like player who are part of the Test side won’t play the 4th & 5th ODI vs NZ. 💔 pic.twitter.com/9ivQyTv99d
— Ahmed Says (@AhmedGT_) September 23, 2026
গম্ভীরের কাছে লাল বলের ক্রিকেটের গুরুত্ব আলাদা। নতুন প্রজন্মের ক্রিকেটারদের টেস্টের গুরুত্ব বোঝানোর প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, “নতুন প্রজন্মের ক্রিকেটারদের টেস্টের গুরুত্ব আরও ভালো ভাবে বোঝানো দরকার। আমার বিশ্বাস, যে দেশ টেস্ট ক্রিকেটে শক্তিশালী, সেই দেশই প্রকৃত অর্থে শক্তিশালী ক্রিকেটীয় দেশ। উলটোটা নয়। শুধু টি-টোয়েন্টিতে ভালো খেললেই শক্তিশালী ক্রিকেটীয় দেশ হওয়া যায় না। লাল বলের ক্রিকেটকে অগ্রাধিকার দিতেই হবে।”
কোনও ক্রিকেটার পুরোপুরি প্রস্তুত না থাকলে তাঁকে বিশ্বকাপের নিয়ে যাওয়ার পক্ষপাতী নন গম্ভীর। তাঁর সংযোজন, “বিশ্বকাপের আগে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। অর্ধেক ফিটনেস নিয়ে কোনও ভাবেই বিশ্বকাপে যাওয়া উচিত নয়। ম্যাচ খেলতে হবে এবং ভালো ছন্দে থাকতে হবে। বিশ্বকাপে কোনও ‘যদি-কিন্তু’র জায়গা নেই।” এশিয়ান গেমসের কারণে নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না জশপ্রীত বুমরাহ। চোটের কারণে হার্দিক পাণ্ডিয়াও বাইরে। তবে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে তাঁদের রেখেই দল পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন গম্ভীর।
তিনি বলেন, “হার্দিক হোক বা বুমরাহ, দক্ষিণ আফ্রিকায় দু’জনেই আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি দলে এমন ক্রিকেটার নেই, যারা ১০ ওভার বল করার পাশাপাশি ছয় বা সাত নম্বরে ব্যাটিংও করতে পারে।” হার্দিকের ফিটনেস নিয়ে তিনি বলেন, “হার্দিককে আরও ম্যাচ খেলতে হবে। আইপিএলের পর ও সেভাবে ক্রিকেট খেলেনি। শুধু ৫০ ওভারের ক্রিকেট খেললে ওর হাতে পর্যাপ্ত সময় থাকবে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের