Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan vs Sreenidi Deccan FC

দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে হাফডজন গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের

এই ম্যাচে মোহনবাগানের প্রাপ্তি ছাংতের ফর্ম, মিগুয়েলের বিচক্ষণ ফুটবল, এরউইনের গোল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:০৪

options
link
দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে হাফডজন গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের zoom
হ্যাটট্রিক করে তৃপ্ত ছাংতে। ছবি মোহনবাগান সোশাল মিডিয়া।
Advertisement

মোহনবাগান: ৬ (ছাংতে হ্যাটট্রিক, অভিষেক, সন্দীপ, এরউইন)
শ্রীনিধি: ০

কলকাতা লিগ জয়ের রেশ এখনও কাটেনি। এই আবহেই বুধবার আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান (Mohun Bagan vs Sreenidi Deccan FC)। এই ম্যাচে নামার আগে কলকাতা লিগ জয়ের উদযাপন হিসাবে ক্লাব লনে পতাকা উত্তোলন করলেন সবুজ-মেরুন কর্তারা। ট্রফি তুলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেই আনন্দকে আরও দ্বিগুণ করে দিল মোহনবাগানের বিরাট জয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিল্ডের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে দল গঠন নিয়ে চিন্তা ছিলেন বাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। আপুইয়া, মনবীর সিং, মেহতাব সিং, অভিষেক সিং, সাহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপারা জাতীয় শিবিরে। এছাড়াও সমীর জেলকোভিচের মতো বিদেশি চোটের তালিকায়। এদিন প্রথম একাদশে জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচ ও মিগুয়েল ফিগুয়েরাকে রেখে দল সাজান পানোস। ছিলেন ছাংতে লিস্টন, অভিষেক সূর্যবংশীরাও। তাঁদের নিয়ে বৃষ্টিভেজা মাঠে শুরু থেকে আগ্রাসী ফুটবল উপহার মোহনবাগানের।

৫ মিনিটে অভিষেক সূর্যবংশীর বাড়ানো বলে শুভাশিস বসুর হেড বিপদমুক্ত করেন শ্রীনিধির গোলরক্ষক কমলজিৎ। তবে ৮ মিনিটে প্রীতম কোটালের ভুলের সুযোগ নিয়ে দ্রাজিচ বল বাড়ান অভিষেক সূর্যবংশীকে। দূরপাল্লার দুরন্ত শটে গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল শ্রীনিধিও। জেরির শট অনেকটা বাইরে চলে যায়। ৪৪ মিনিটে শুভাশিসের থ্রু চলে আসে মিগুয়েলের কাছে। তাঁর বাড়ানো বল জালে পাঠাতে কোনও ভুল করেননি ছাংতে। বিরতির পর আরও ভয়ংকর মোহনবাগান। ৫২ মিনিটে ম্যাকলারেনের সেন্টার থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে, গোলরক্ষক কমলজিৎকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে। পাঁচ মিনিট পর লিস্টন কোলাসো ও মিগুয়েলের যুগলবন্দির সুফল কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ছাংতে।

এরপর একের পর এক বদল আনেন মোহনবাগান কোচ পানোস। ম্যাকলারেনের জায়গায় নামেন লি এরউইন। পরে মিগুয়েল ও দ্রাজিচকে তুলে নামানো হয় সুহেল ভাট ও কিয়ান নাসিরিকে। তাতেও সবুজ-মেরুনের গোলের উৎসবে ভাটা পড়েনি। ৮১ মিনিটে ছাংতের বাড়ানো বলে কিয়ানের মাইনাস বিপক্ষের পায়ে লেগে সন্দীপ মালিকের সামনে আসে। ফাঁকা জালে বল পাঠিয়ে স্কোর লাইন ৫-০ করেন। মিনিটখানেক পরেই ছাংতের বাড়ানো বল থেকে লাফিয়ে হেড করে জালে পাঠান লি এরউইন। সবুজ-মেরুন জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন স্কটিশ তারকা। এই ম্যাচে মোহনবাগানের প্রাপ্তি ছাংতের হ্যাটট্রিকের সঙ্গে মিগুয়েলের বিচক্ষণ ফুটবল, এরউইনের গোল। সবুজ-মেরুনের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। তার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন পানোসের ছেলেরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.