পুজো সামনেই। স্বাভাবিকভাবে ভিড়ে ঠাসা শপিং মল। আর তারই মাঝে রক্তারক্তি কাণ্ড। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলের দিকে নিউটাউনের একটি শপিং মলে ব্যাপক শোরগোল। আতঙ্কিত শপিং মলে উপস্থিত প্রায় সকলেই। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শপিং মলে বসে কয়েকজন বন্ধু ঠান্ডা পানীয় ও কফি পান করছিলেন। সেই সময় তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই এক বন্ধু ব্যাগ থেকে ছুরি বের করে। কিছু বুঝে ওঠার আগেই অপর এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন পাশে থাকা আরও এক বন্ধু। তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ত্রিকোণ প্রেম নিয়ে বচসার জেরে চলে রক্তারক্তি কাণ্ড।
আরও পড়ুন:
ঘটনায় গুরুতর জখম হন দু’জন। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত বন্ধুকে ঘটনাস্থলেই আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে আটক করে। ত্রিকোণ প্রেমের জেরে হামলা বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আটক ওই যুবককে জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। টেকনো সিটি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর