সপ্তাহে দু’দিন ছুটির দাবি। চলতি মাসের শেষে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। যার ফলে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার কর্মী সংগঠনের পালটা পদক্ষেপ করল কেন্দ্রও। অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, আগামী ২৭ সেপ্টেম্বর রবিবারও খোলা রাখতে হবে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং গ্রামীণ ব্যাঙ্ক। সেটা না হলে আমজনতা চরম সমস্যায় পড়ে যেতে পারে।
দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলন চলছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। এবার ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ধর্মঘট ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। ধর্মঘটের দিনগুলির ঠিক আগেই ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার)। ফলে এই সাপ্তাহিক ছুটির সঙ্গে ধর্মঘট যোগ হলে পরপর মোট পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকতে চলেছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতি হলে উৎসবের মরশুমে চরম সমস্যায় পড়তে পারে আমজনতা। ছোট ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। ফলে বাধ্য হয়েই ২৭ সেপ্টেম্বর রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও এটিএমে সমস্ত ধরনের পরিষেবা পাওয়া যাবে। আঞ্চলিক গ্রামীণ বা সমবায় ব্যাঙ্কও খোলা থাকবে।
যদিও এই পরিস্থিতি এড়ানোর চেষ্টা এখনও চলছে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির সংগঠনের যৌথ সংগঠনের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে। মঙ্গলবারও ডেপুটি লেবার কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ব্যাঙ্ক কর্মীদের প্রতিনিধিরা। তাতে অবশ্য কোনও সমাধানসূত্র বেরোয়নি। তবে ধর্মঘটের আগে আরও পাঁচদিন সময় আছে। এর মধ্যে যদি কোনও সমাধানসূত্র বেরোয় তাহলে ধর্মঘট প্রত্যাহার করতে পারে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। সেটা হলে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা