Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুর সরকারি হস্টেলের মেনুতে গোমাংস! মন্ত্রী বললেন, ‘পড়ুয়াদের দাবি’

মন্ত্রী আরাসু বলেন, "পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে হস্টেলের মেনুতে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে যে মেনু রয়েছে তাতে বেশকিছু পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৪:২৯

options
link
তামিলনাড়ুর সরকারি হস্টেলের মেনুতে গোমাংস! মন্ত্রী বললেন, ‘পড়ুয়াদের দাবি’ zoom
সরকারি হস্টেল পরিদর্শনে তামিলনাড়ুর মন্ত্রী ভান্নি আরাসু।
Advertisement

তামিলনাড়ুর সরকারি হস্টেলে মেনুতে এখন থেকে থাকবে গোমাংস! পড়ুয়াদের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে মঙ্গলবার জানালেন রাজ্যের সামাজিক ন্যায়বিচার মন্ত্রী ভান্নি আরাসু। অবশ্য তিনি এটাও জানিয়ে দেন, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

চেন্নাইয়ের সাইদাপেটে এক সরকারি হস্টেল পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী আরাসু। তিনি বলেন, “পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে হস্টেলের মেনুতে পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে যে মেনু রয়েছে তাতে বেশকিছু পরিবর্তন ইতিমধ্যেই হয়েছে। সেখানে আমিষ খাবারের বিকল্প ও সপ্তাহে একদিন বিরিয়ানির ব্যবস্থা করা হচ্ছে।” এর পাশাপাশি মন্ত্রী বলেন, “গ্রাম থেকে আসা পড়ুয়ারা আমিষ খাবারের পাশাপাশি মেনুতে গরুর মাংস যুক্ত করার দাবি জানিয়েছিল। বর্তমানে খাসি ও মুরগির মাংস দেওয়া হয় হস্টেলে। সোমবার করে দেওয়া হয় বিরিয়ানি। এরপর নতুন এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মন্ত্রী বলেন, “গ্রাম থেকে আসা পড়ুয়ারা আমিষ খাবারের পাশাপাশি মেনুতে গরুর মাংস যুক্ত করার দাবি জানিয়েছিল।”

তিনি আরও বলেন, “খাসির মাংস ব্যয়বহুল হওয়ায় গ্রামাঞ্চল থেকে আসা পড়ুয়াদের একটি বড় অংশ তা খেতে চান না। তারাই মেনুতে গোমাংস যুক্ত করার অনুরোধ জানিয়েছেন। তবে হস্টেলে বাকি পড়ুয়াদের এই বিষয়ে মতানৈক্য রয়েছে। তাই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের তরফে।” এদিকে মন্ত্রীর বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তামিলনাড়ুতে। এই ইস্যুতে সরব হয়েছেন পুথিয়া তামিলগাম দলের প্রধান কে কৃষ্ণস্বামী।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্তের পরিণতি অত্যন্ত গুরুতর আকার নিতে পারে। হস্টেলে থাকা পড়ুয়াদের পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন-সহ সুষম পুষ্টির প্রয়োজন রয়েছে। কিন্তু তা কোনওভাবেই গোমাংস হতে পারে না। মন্ত্রীর উচিৎ তাঁর বিবৃতি প্রত্যাহার করা। ওনার বক্তব্য অত্যন্ত নিন্দাজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.