রাজ্যে ক্ষমতায় এসেই সকলের জন্য কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বুধবার নিয়োগ সংক্রান্ত বিরাট সিদ্ধান্ত গৃহীত হল ক্যাবিনেট বৈঠকে। জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষে অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের সব দপ্তর মিলিয়ে দেড় লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে রাজ্যপুলিশে ১৬ হাজার, কলকাতা পুলিশে ৪ হাজার।
চলতি অর্থবর্ষে সব দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট ২০ হাজার শূন্যপদ। রাজ্যপুলিশে ১৬ হাজার, কলকাতা পুলিশে ৪ হাজার।
আরও পড়ুন:
তৃণমূল জমানায় নিয়োগ হয়নি। তা নিয়ে বহুবার মুখ খুলেছে আমজনতা। বাংলায় পালাবদলের নেপথ্যে যে সেই নিয়োগে অনিহাও যে একটা কারণ, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি ক্ষমতায় আসার পরই বলেছিল, সব দপ্তরের শূন্যপদে দ্রুতই নিয়োগ করা হবে। কারণ, কর্মীর অভাবে ধুঁকছে বিভিন্ন দপ্তর। তাই আগেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদের মধ্যে আগামী এক বছরের মধ্যে যে পদগুলি পুরণ করা জরুরি, সেগুলি চিহ্নিত করে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সব শূন্যপদ একসঙ্গে পূরণ করার পরিবর্তে, আপাতত জরুরি ভিত্তিতে পূরণ করা প্রয়োজন এমন পদগুলিকেই অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হয়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সব দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট ২০ হাজার শূন্যপদ। আসলে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে বহু পদ খালি পড়ে থাকায় কাজের চাপ বাড়ছে। কোনও কোনও দপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মী না থাকায় দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলাতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কর্মী ঘাটতির প্রভাব পড়ছে বলে প্রশাসনের অন্দরে আলোচনা রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগের পথে এগোতে চাইছে রাজ্য।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের