Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Nandigram Congress Candidate

জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের

মিলন প্রধানের জেল হেফাজতের মেয়াদ বাড়াল কাঁথি মহকুমা আদালত।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:৫১

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৬:৫১

options
link
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের zoom
কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ফাইল ছবি।
Advertisement

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Nandigram Congress Candidate) মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল কাঁথি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram Bypoll) কংগ্রেস প্রার্থীকে। ৬ অক্টোবর হবে ভোট। অর্থাৎ ভোটের দিনও জেলেই থাকতে হবে তাঁকে।

আগামী ৬ অক্টোবর উপনির্বাচন রয়েছে নন্দীগ্রামে। তার আগেই কিছুটা স্বস্তি পেয়েছেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, সেটি বাদে সমস্ত মামলাই প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। এরপরেই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। আজ, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান মিলন প্রধানের আইনজীবী। একইসঙ্গে দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়। সেই আবেদনই খারিজ করে দেয় আদালত। অর্থাৎ ভোটের আগে জেলমুক্তি হচ্ছে না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সপ্তাহে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জোড়া মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজত ছিল। কিন্তু আদালতে জামিনের আবেদন খারিজ হতেই জেল হেফাজতের মেয়াদ বাড়ল মিলনের। ৭ অক্টোবর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে। অন্যদিকে, সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন জানান, বাকি যে পাঁচটি মামলা রয়েছে মিলন প্রধানের বিরুদ্ধে, তাতে যাতে ‘শোন অ্যারেস্ট’ও না করা হয়, সেই রক্ষাকবচ দেওয়া হোক। 

এরপরেই জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন প্রধান। বুধবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটি শুনানির জন্য আর্জিও জানান। এক্ষেত্রে আইনজীবীর যুক্তি, নন্দীগ্রাম উপ নির্বাচনে মিলন প্রধান কংগ্রেসের প্রার্থী। ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে দ্রুত তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়া প্রয়োজন। বলে রাখা প্রয়োজন, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মিলন প্রধানের বিরুদ্ধে। এরমধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.