‘সরকারি অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি মাস্ট’! বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায়ের ‘ফতোয়া’ ঘিরে কার্যত শোরগোল। বিতর্ক দানা বাধতেই এবার এ প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর সাফ বার্তা, “ওসব তৃণমূল জমানার শর্ত ছিল। আমাদের সরকার এমন কোনও নির্দেশ দেয়নি।”
পুজো কমিটিগুলির উদ্দেশে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা সরকারি অনুদান নেবেন, তাদের জন্য মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বাধ্যতামূলক। আর যারা অনুদান নিয়েও মুখ্যমন্ত্রীর ছবি লাগাবেন না, তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব।”
মঙ্গলবার সাঁইথিয়ায় দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে আয়োজিত একটি বৈঠকে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শংকর বন্দ্যোপাধ্যায় কার্যত ফতোয়া জারি করে দেন। পুজো কমিটিগুলির উদ্দেশে তিনি বলেন, “যারা সরকারি অনুদান নেবেন, তাদের জন্য মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো বাধ্যতামূলক। আর যারা অনুদান নিয়েও মুখ্যমন্ত্রীর ছবি লাগাবেন না, তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব।” পুজোর মুখে বীরভূমে বিজেপি নেতার মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন দিলীপ-সুকান্তরা।
দিলীপ ঘোষের সাফ বার্তা, ” আমাদের সরকার এরকম করবে না। আগে এটা শর্ত দেওয়া হত। মমতা ব্যানার্জির ছবি না লাগালে আর তাদের পয়সা দেওয়া হত না। আর সে পয়সার থেকে আবার নেতারা কাটমানিও নিতেন। আমাদের সরকার এরকম কোন নির্দেশ দেয়নি যে মুখ্যমন্ত্রী ছবি লাগাতে হবে।”
মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি বাধ্যতামূলক প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ বার্তা, ” আমাদের সরকার এরকম করবে না। আগে এটা শর্ত দেওয়া হত। মমতা ব্যানার্জির ছবি না লাগালে আর তাদের পয়সা দেওয়া হত না। আর সে পয়সার থেকে আবার নেতারা কাটমানিও নিতেন। আমাদের সরকার এরকম কোন নির্দেশ দেয়নি যে মুখ্যমন্ত্রী ছবি লাগাতে হবে। মা দুর্গার পূজা করছেন, ভালো করে করবেন।” দিলীপের সুরেই গলা মেলান সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, “মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো নিয়ে কোনও নির্দেশ দেয়নি সরকার। এসবের কোনও প্রশ্নই আসে না।”
প্রসঙ্গত, গত সরকারের আমলে রাজ্যের ছোট-বড় সব দুর্গাপুজোর মণ্ডপজুড়েই সরকারি বিজ্ঞাপনের নামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেখা যেত। পরিবহণ দপ্তরের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, জনমুখী প্রকল্প যেমন, ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ বিজ্ঞাপনের ছয়লাপ থাকত দুর্গাপুজোর মণ্ডপে। এবার যে সেই ট্রেন্ড নয়, বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতির মন্তব্যের পরেই স্পষ্ট করে দিলেন বিজেপির শীর্ষনেতারা।
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা