Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Durga Puja Led Ads

পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা

এলইডি বিজ্ঞাপনের সঙ্গে লাগিয়ে রাখতে হবে অনুমতির আইডি নম্বর।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:১৬

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৭:১৬

options
link
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা zoom
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর!
Advertisement

পুজোয় হোর্ডিং-ব‌্যানার-গেট লাগাতে অনুমতি বাধ‌্যতামূলক করার পর এবার এলইডি বিজ্ঞাপনে (Durga Puja LED Ads) চড়া হারে কর ধার্য করল কলকাতা পুরসভা। বুধবার পুরসভার তরফে জানানো হয়েছে, এলইডি পিছু প্রতি বর্গফুটের জন্য ৬০০ টাকা হিসাবে আগেই জমা দিয়ে অনুমতি নিতে হবে। এরপর এলইডি বিজ্ঞাপনের সঙ্গে লাগিয়ে রাখতে হবে অনুমতির আইডি নম্বর।

গত কয়েক বছর এই এলইডি বিজ্ঞাপন লাগিয়ে কলকাতার নামী পুজো কমিটিগুলো লক্ষ লক্ষ টাকা নিজেদের তহবিলে জোগাড় করছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি নামী পুজো রাসবিহারী এভিনিউর দীর্ঘ এলাকায় এই ডিজিটাল বোর্ড লাগানো হত। এবারও তাদের বুকিং সম্পূর্ণ। তবে পুরকর দিয়ে অনুমতি নেওয়ার খবরে মাথায় হাত নামী বিজ্ঞাপন এজেন্সিগুলির। কারণ, যে হারে পুরকর ধার্য করা হয়েছে তাতে এলইডি পিছু নূন্যতম দৈনিক ২০ থেকে ২৫ হাজার টাকা পড়ছে। জাম্বো এলইডি লাগালে দৈনিক ৫০ হাজার টাকা হিসাবে কর্পোরেশনে জমা দিতে হবে। তাৎপর্যপূর্ণ হল, পুজোয় হোর্ডিং ব্যানার ও এলইডি এর জন্য যে পারমিশন আইডি দেওয়া হচ্ছে সেখানে জালিয়াতি রুখতে বিশেষ কিউ আর কোড লাগানো হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় দু’দশক পরে পুজোর কলকাতায় রাস্তায় ওভার গেট, হোর্ডিং-ব‌্যানার লাগাতে গিয়ে এবছর হোঁচট খেতে হচ্ছে দুর্গাপুজোর উদ্যোক্তাদের। পুরসভার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি ব‌্যানার, গেট বা হোর্ডিং লাগানোর আগে অবশ‌্যই কর্পোরেশনের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেওয়া বাধ‌্যতামূলক। পুরসভার সার্কুলার মেনে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরসভার বিজ্ঞাপন দপ্তরে এসে লিখিতভাবে আবেদন করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। শর্ত মেনে আগামী ৩ অক্টোবরের আগে কোনও হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার লাগানো যাবে না। আর পুজো শেষ হলেই ২৯ অক্টোবরের মধ্যে পুজোর সব হোর্ডিং রাস্তা থেকে খুলে ফেলতে হবে। পুরসভা সাফ জানিয়ে দিয়েছে, বিজ্ঞাপনের জন্য বাঁশের অস্থায়ী গেটের সর্বোচ্চ উচ্চতা ২২ ফুট হতে হবে। পুজোর ক’টা দিন হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স এমন ভাবে বসাতে হবে, যাতে অন্য স্থায়ী হোর্ডিং, রাস্তার আলো, যাত্রী ছাউনিতে সমস্যা না হয়। অনুমোদন পাওয়া হোর্ডিংয়ে পুরসভার পারমিশন আইডি, পুজো কমিটির নাম ও বিজ্ঞাপনদাতার নাম-ফোন নম্বর লেখা থাকতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.