সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর। অক্টোবর অর্থাৎ পুজোর মাসে অগ্রিম মিলবে বেতন ও পেনশন। স্বাভাবিক হিসেবে বেতন ও পেনশন মেলে মাসের একেবারে শেষ অর্থাৎ ৩১ তারিখে। পুজোর মাসে তা এগিয়ে দেওয়া হবে ১৫ তারিখ অর্থাৎ পঞ্চমীতে। অক্টোবরের সেই বেতন ও পেনশনের সঙ্গেই হাতে পাবেন বর্ধিত ডিএ।
পুজো মানেই কেনাকাটা-খাওয়াদাওয়া আনন্দ। অর্থাৎ খরচে কোনও লাগাম থাকে না। এদিকে টানা ছুটি থাকে অফিস-স্কুল-কলেজে। সেই সব দিক মাথায় রেখেই প্রায় ১৫ দিন আগেই অক্টোবরের বেতন ও পেনশন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, অক্টোবরের বেতন ও পেনশন সেই মাসের ১৫ তারিখেই পেয়ে যাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা।
আরও পড়ুন:
বাজেটেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ২০ শতাংশ ডিএ। জানানো হয়েছিল, অক্টোবর থেকে তা পাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। এদিনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ১৫ অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ। অর্থাৎ সেপ্টেম্বরের বেতন মিলবে মাসের শেষ তারিখে, ১৫ দিনের ব্যবধানে ফের মিলবে সেই মাসের বেতন। সরকারি এই নির্দেশিকায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি ও সরকার পোষিত কর্মীরা।
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’