আগামী ৬ অক্টোবর উপনির্বাচন রয়েছে নন্দীগ্রামে। তার আগেই কিছুটা স্বস্তি পেয়েছেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন, সেটি বাদে সমস্ত মামলাই প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। এরপরেই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Nandigram Congress Candidate)। আজ, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান মিলন প্রধানের আইনজীবী। একইসঙ্গে দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়। জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। এখন দেখার উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি হয় কিনা।
২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মিলন প্রধানের বিরুদ্ধে। এরমধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
গত সপ্তাহে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জোড়া মামলায় আপাতত আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজত। অর্থাৎ ভোটের আগে প্রচারের এতটুকুও সুযোগ নেই মিলনবাবুর। এই পরিস্থিতিতে সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন জানান, বাকি যে পাঁচটি মামলা রয়েছে মিলন প্রধানের বিরুদ্ধে, তাতে যাতে ‘শোন অ্যারেস্ট’ও না করা হয়, সেই রক্ষাকবচ দেওয়া হোক। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে মামলাটির শুনানিতে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মুখোপাধ্যায় জানান, যে মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে মিলন প্রধান আদালতের দ্বারস্থ হয়েছেন, সেই সবকটি মামলাই প্রত্যাহার করা হয়েছে। এরপরই বিচারপতি জানান, তাহলে আর অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই।
এরপরেই এদিন জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন প্রধান। বুধবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটি শুনানির জন্য আর্জি জানান। এক্ষেত্রে আইনজীবীর যুক্তি, নন্দীগ্রাম উপ নির্বাচনে মিলন প্রধান কংগ্রেসের প্রার্থী। ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে দ্রুত তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়া প্রয়োজন। বলে রাখা প্রয়োজন, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মিলন প্রধানের বিরুদ্ধে। এরমধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য