শোয়ে সবে কলির সন্ধে। আর এই তিন সপ্তাহেই যেভাবে ‘বিগ বস বাংলা’র অন্দরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখে নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার জোগাড়! অন্তত এমনটাই মত শোয়ের একনিষ্ঠ দর্শকমহলের। টাস্কের নামে প্রতিযোগিদের হাইভোল্টেজ ড্রামা আর অভব্য আচরণ দেখে রীতিমতো ভ্রুযুগল উঁচিয়েছেন সভ্যমহলের একাংশ। বিশেষ করে নন্দিনী দত্ত বনাম সৃজলা গুহর দ্বন্দ্ব বর্তমানে আতশকাচের নিচে। খেলার মাঝে নন্দিনীর টানাহেঁচড়ায় গুরুতর চোট পেয়েছেন সৃজলা। যা নিয়ে নেটভুবনেও ছিছিক্কার। এমন আবহেই এবার ‘বিগ বস বাংলা’র দূর্গে নতুন টুইস্ট!
কানাঘুষো, এমটিভি ‘স্প্লিটসভিলা’ খ্যাত এক প্রতিযোগী এবার এই বাংলা রিয়ালিটি শোয়ে পদার্পণ করতে চলেছেন। উল্লেখ্য, ‘বিগ বস বাংলা’র দূর্গে উত্তেজনার পারদ চড়ানো রাজবীর দে-ও সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় শো ‘রোডিজ’-এ ছিলেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, এবার বাংলা ‘বিগ বস’-এর ঘরে পা রাখতে চলেছেন এক রহস্যময়ী নারী। কে তিনি? কৌতূহল অমূলক নয়! কানাঘুষো, এমটিভি ‘স্প্লিটসভিলা’ খ্যাত এক প্রতিযোগী এবার এই বাংলা রিয়ালিটি শোয়ে পদার্পণ করতে চলেছেন। উল্লেখ্য, ‘বিগ বস বাংলা’র দূর্গে উত্তেজনার পারদ চড়ানো রাজবীর দে-ও সংশ্লিষ্ট চ্যানেলের জনপ্রিয় শো ‘রোডিজ’-এ ছিলেন। যিনি শোয়ে যোগ দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। অতঃপর নতুন এই রহস্যময়ীকে নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। কে তিনি?

‘স্প্লিটসভিলা’ কাঁপানো সেই কন্যের নাম অনুষ্কা ঘোষ। যিনি ‘মিস ওড়িশা’ সৌন্দর্য প্রতিযোগিতা দিয়েই বিনোদুনিয়ায় শিকে ছিঁড়েছিলেন। পড়াশোনা কলকাতার আশুতোষ কলেজে। পরবর্তীতে ‘স্প্লিটসভিলা’য় যোগ দিয়ে একক লড়াইয়ে প্রতিযোগী হিসেবে আসমুদ্রহিমাচলের নজর কাড়েন। যিনি আবার স্বঘোষিত ‘ক্যুইন’ও। সেই অনুষ্কাই এবার ‘বিগ বস বাংলা’য় যোগ দিতে চলেছেন। অতঃপর এবার যে ঘরের অন্দরের নাটকীয়তা আরও মোড় নিতে চলেছে, তা আন্দাজ করাই যায়। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, অনুষ্কার যোগদানে কি তাহলে কোণঠাসা হতে চলেছেন নন্দিনী দত্ত? কারণ নিত্যদিন যেভাবে তিনি সহ-প্রতিযোগীদের সঙ্গে সমীকরণ বদলাচ্ছেন তিনি, তা দেখে বিস্মিত দর্শকমহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের