Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Govinda Kashmera Shah

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার

ঠিক কী বললেন গোবিন্দার ভাগ্নের স্ত্রী তথা অভিনেত্রী কাশ্মীরা শাহ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২০:৩৩

options
link
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার zoom
মামীশাশুড়ি সুনীতা আহুজার ঢাল হয়ে দাঁড়ালেন কাশ্মীরা শাহ।
Advertisement

মামাশ্বশুর গোবিন্দার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও মামীশাশুড়ি সুনীতা আহুজার সঙ্গে বেজায় সুসম্পর্ক কাশ্মীরা শাহর। একসময়ে মুখদেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু গোবিন্দার সঙ্গে সুনীতার দাম্পত্যে দূরত্ব বাড়তেই মামীকে ফের আপন করে নিয়েছেন ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক এবং ভাগ্নেপত্নী কাশ্মীরা শাহ। সম্প্রতি গোবিন্দাকে ছাড়াই ক্রুষ্ণা-কাশ্মীরাদের গণেশ পুজোয় গিয়েছিলেন সুনীতা। এবার মামীশাশুড়ি ঢাল হয়ে দাঁড়ালেন কাশ্মীরা শাহ।

“যে পুরুষেরা তাঁদের অনুগত স্ত্রীকে ছেড়ে কমবয়সি উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ান, তাঁদের…” 

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার দুপুরে একাই মায়ানগরীর খ্যাতনামা পুজো প্যান্ডেলে লালবাগচা রাজার দর্শন করতে যান সুনীতা। সঙ্গে সন্তান কিংবা পরিবারের আর কোনও সদস্যকে দেখা যায়নি। তার ঘণ্টাখানেক বাদেই চর্চিত প্রেমিকার সঙ্গে একই প্যান্ডেলে গণপতি দর্শনে হাজির হন গোবিন্দা। সুনামি-প্রমাণ পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর একের পর এক বিস্ফোরক বাক্যবাণ, কোনও কিছুর তোয়াক্কা না করেই কোমলকে নিয়ে লালবাগচায় হাজির হন অভিনেতা। ক্যামেরা দেখেও লুকোছুপির কোনও বালাই নেই, বরং হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান ‘হিরো নম্বর ওয়ান’। পাশেই ছিলেন তাঁর কোমলরানি। আর এহেন লেন্সবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটভুবনে শোরগোল। সিংহভাগের নজর কেড়েছে কোমলরানি স্বর্ণকারের সিঁথির সিঁদুর। আর তাতেই উসকে গিয়েছে নতুন জল্পনা। ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতাকে রেখেই নাকি চুপিসারে ভোজপুরী নায়িকা মারাঠি অভিনেত্রীর সঙ্গে বিয়ে করে ফেলেছেন গোবিন্দা! আর এহেন গুঞ্জন চাউড় হতেই স্বামীকে ‘পশুদেরও অধম’ বলে তোপ দাগেন সুনীতা আহুজা। এবার মামীশাশুড়ির হয়ে মাঠে নামলেন কাশ্মীরা শাহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Komal Rani's Sindoor Look Sparks Buzz, Govinda's wife Ssunita reacts
ঘরে বউ রেখে ‘প্রেমিকা’ কোমলরানির সঙ্গে গণপতি দর্শনে গোবিন্দা, স্ত্রী সুনীতা কী বললেন?

বুধবার ইনস্টাগ্রামে এক পোস্ট ভাগ করে নিয়েছেন কাশ্মীরা। যেখানে উল্লেখ, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে ‘এক রহস্যময়ী’কে নিয়ে মানুষ এত মাতামাতি করছেন কেন!’ সংশ্লিষ্ট পোস্টেই তাঁর সংযোজন, ঘরভাঙানিদের এত মহিমান্বিত করা বন্ধ করুন। এবং যে পুরুষেরা তাঁদের অনুগত স্ত্রীকে ছেড়ে কমবয়সি উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ান, তাঁদেরও আদর্শ হিসেবে তুলে ধরা বন্ধ করুন। বিষয়টি অত্যন্ত ঘৃণ্য। আমরা জনমানসের কাছ থেকে আরও সংযত আচরণ এবং নৈতিকতার প্রত্যাশা রাখি। তাই দয়া করে এই পাগলামিটা বন্ধ করুন।” পোস্টের একেবারে শেষপাতে ‘পরিবার’, ‘প্রতারণা’র মতো শব্দবন্ধ জুড়ে দেন অভিনেত্রী। তবে কাশ্মীরা শাহ তাঁর পোস্টে গোবিন্দার নামোল্লেখ না করলেও এহেন তীক্ষ্ণ বাক্যবাণ যে তিনি মামাশ্বশুর ‘হিরো নম্বর ওয়ান’-এর উদ্দেশেই ছুড়েছেন, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kashmera Shah (@kashmera1)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.