Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari

ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কফসিরাপ ব্যবসা বরদাস্ত না’

বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় নিষিদ্ধ কাফসিরাপে চলল বুলডোজার। স্টিয়ারিংয়ে ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:৫৬

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:৫৬

options
link
ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কফসিরাপ ব্যবসা বরদাস্ত না’ zoom
২৩ সেপ্টেম্বর। ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফসিরাপে বুলডোজার চালালেন মুখ্যমন্ত্রী। ছবি: ফারুক আলম।
Advertisement

লক্ষ্য নেশামুক্ত ভারত তথা নেশামুক্ত পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্যই বাস্তবায়নের পথে খোদ ময়দানে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় নিষিদ্ধ কফসিরাপে চলল বুলডোজার। স্টিয়ারিংয়ে ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা, “পশ্চিমবঙ্গে নিষিদ্ধ কাফ সিরাপ ব্যবসা চলবে না।” এমনকী এই অপরাধের সঙ্গে যুক্ত কারবারি কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী।

নিষিদ্ধ কফসিরাপ ধ্বংস করে শুভেন্দু বলেন, “সম্প্রতি যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নেশায় আসক্ত লোকেরাই বর্বরোচিত কাণ্ডে যুক্ত। সরকার গড়ার প্রথম ৫ মাসে আমাদের লক্ষ্য ছিল নেশামুক্ত পশ্চিমবঙ্গ। এ রাজ্যে নিষিদ্ধ কফসিরাপ কোম্পানিগুলো আর চলবে না।” শুধু তাই নয়, নিষিদ্ধ কাফসিরাপ আমদানির সব রাস্তা বন্ধ করার বার্তাও এদিন পুলিশকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর দেখানো পথে ‘নেশামুক্ত ভারত ২০২৯’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গে এ নিয়ে দ্বিতীয় দফায় নিষিদ্ধ কফসিরাপ ধ্বংস করে শুভেন্দু বলেন, “সম্প্রতি যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নেশায় আসক্ত লোকেরাই বর্বরোচিত কাণ্ডে যুক্ত। এমনকী মহিলা সংক্রান্ত ঘটনাতেও যুক্ত তাঁরা। নেশায় আসক্তদের জন্য রাজ্যের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। সরকার গড়ার প্রথম ৫ মাসে আমাদের লক্ষ্য ছিল নেশামুক্ত পশ্চিমবঙ্গ। এ রাজ্যে নিষিদ্ধ কফসিরাপ কোম্পানিগুলো আর চলবে না।” শুধু তাই নয়, নিষিদ্ধ কফসিরাপ আমদানির সব রাস্তা বন্ধ করার বার্তাও এদিন পুলিশকে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রীর। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, রাজ্য পুলিশ এবং কলকাতা-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার মধ্যে এ নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। উত্তরবঙ্গ ও কলকাতাতেও মাদকবিরোধী অভিযানে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান শুভেন্দু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Suvendu Adhikari destroys 3.1 lakh bottles of banned cough syrup
ইকো পার্কে নিষিদ্ধ কাফসিরাপ গুঁড়িয়ে ফেলার আগে। নিজস্ব ছবি।

শুভেন্দু কথায়, “এসটিএফের উদ্যোগে অসম থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়া জাবেদ শামিম গ্রেপ্তার হয়েছে। ড্রাগ সিন্ডিকেট ভাঙতে এসটিএফের হাতে পাওয়ার আছে এখন। বাংলার যুব সমাজকে বাঁচানোই আমাদের লক্ষ্য। আজ ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কফসিরাপ নষ্ট করেছি। যার বাজারমূল্য প্রায় ৩১ কোটি। এর আগে বালুরঘাটে ২০ কোটির নিষিদ্ধ কফসিরাপে বুলডোজার চালিয়েছি।” প্রশাসনিক অ্যাকশন সমাজবিরোধীদের কাছেও পরোক্ষ বার্তা গেল বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ বালুরঘাটে সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বালুরঘাট পুলিশ সুপার অফিসের সামনে নিজে রোড রোলার চালিয়ে লক্ষ লক্ষ নিষিদ্ধ ফেনসিডিল ধ্বংস করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু নিষিদ্ধ নেশা জাতীয় সিরাপ ধ্বংস করাই নয়, ডাক দিলেন নেশামুক্ত বাংলা গড়ারও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.