Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Xi Jinping US Visit

আপাতত শুল্কযুদ্ধে সংঘর্ষবিরতি! জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ‘টিম ট্রাম্পের’

বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই জিনপিঙের এই ওয়াশিংটন সফর। ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।ছ’মাসের মধ্যে যুযুধান দুই রাষ্ট্রনেতার এটি দ্বিতীয় বৈঠক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৪:৪৯

options
link
আপাতত শুল্কযুদ্ধে সংঘর্ষবিরতি! জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ‘টিম ট্রাম্পের’ zoom
ওয়াশিংটনে পা রাখলেন জিনপিং। ছবি: এএফপি।
Advertisement

বাণিজ্যযুদ্ধ অতীত। এক দশক পর ওয়াশিংটনে পা রাখলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping US Visit)। প্রোটোকল ভুলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ ফুট লম্বা লাল গালিচা, বি-১ বোমারু বিমানের মাধ্যমে জিনপিংকে অভ্যর্থনা জানানো হয়।

দীর্ঘ বাণিজ্যযুদ্ধের পর গত বছর অক্টোবর মাসে সমঝোতায় আসে দুই দেশ। বৃহস্পতিবার তিন দিনের সফরে জিনপিং আমেরিকায় পা রাখতেই সেই সমঝোতার মেয়াদ আরও দু’মাস বৃদ্ধির ঘোষণা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিমানবন্দরে এদিন জিনপিঙের সঙ্গে করমর্দন করেন ট্রাম্প। এরপর দুই রাষ্ট্রপ্রধান পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। উপস্থিত ছিলেন জিনপিঙের স্ত্রী পেং লিয়ুয়ানও। চিনা প্রেসিডেন্টকে অভ্যর্থনার জন্য ছিল ১০০ ফুট লম্বা লাল গালিচা, কামান, বিশেষ গার্ড। তার মাঝেই আকাশে গর্জে ওঠে মার্কিন বায়ুসেনার দু’টি বি-১ বোমারু বিমান।   

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতেই জিনপিঙের এই ওয়াশিংটন সফর। ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।ছ’মাসের মধ্যে যুযুধান দুই রাষ্ট্রনেতার এটি দ্বিতীয় বৈঠক। ১১ বছর পর ওয়াশিংটনে চিনা প্রেসিডেন্টের সফর তাই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজরে। আলোচনায় কৃত্রিম মেধা থেকে তাইওয়ান যেমন থাকবে, তেমনই থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে ইরান যুদ্ধের প্রসঙ্গও।হোয়াইট হাউসে ট্রাম্প- জিনপিঙের বৈঠক হওয়ার কথা। নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। নৈশভোজে উপস্থিত থাকার কথা টেসলা-প্রধান এলন মাস্ক, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপল-কর্তা টিম কুক এবং এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং-এর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.