Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Debraj Chakraborty

সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন

আগামী সপ্তাহ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:১৮

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:১৮

options
link
সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি! দেবরাজ মামলায় বারাসত আদালতে চার্জগঠন zoom
দেবরাজ চক্রবর্তী। ফাইল ছবি।
Advertisement

দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) মামলায় বৃহস্পতিবার বারাসত আদালতে চার্জগঠন হল। সিন্ডিকেট অপরাধ ও প্রোমোটারদের কাছ থেকে তোলাবাজি-সহ একাধিক ধারায় চার্জগঠন হয়েছে। আগামী সপ্তাহ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার নতুন ফৌজদারি আইনের সিন্ডিকেট ক্রাইম সংক্রান্ত ধারায় দেবরাজের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। রাজ্যে এই প্রথম এই ধারায় চার্জগঠন হল।

পুলিশ জানিয়েছে, তোলাবাজির টাকা যুব তৃণমূলের অ্যাকাউন্টে জমা করেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। সেই অ্যাকাউন্টে ৭৭ কোটি টাকা ছিল। এর মধ্যে ৩৩ কোটি ট্রান্সফার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানির অ্যাকাউন্টে। তদন্তে এই গুরুতর বিষয়টি সামনে আসার পর বৃহস্পতিবার দেবরাজের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জগঠন হয়। আগামী সপ্তাহ থেকে মামলার বিচারপর্ব শুরু হবে। শুরু হবে সাক্ষ্যগ্রহণ। দেবরাজ চক্রবর্তী অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেবরাজের বিরুদ্ধে জমা পড়া চার্জশিটে দাবি করা হয়েছে, তৃণমূলের যুব কংগ্রেসের অ্যাকাউন্টে থাকা ৭৭ কোটি টাকার ম্ধেয় ১০ কোটি টাকা দেবরাজের। এছাড়াও ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী মোট ২৫টি নতুন সম্পত্তি বানিয়েছিলেন। এই সম্পত্তির আনুমানিক মূল্য কয়েকশো কোটি টাকা। এবিষয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানান, তোলাবাজির টাকা রাখার জন্য লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানি তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “একটা স্কুলে যাওয়া বাচ্চাও জানে, এই টাকা কোথায় গিয়েছিল। তোলাবাজির টাকা রাখার জন্য় লিপস অ্য়ান্ড বাউন্ডস তৈরি করা হয়েছিল।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.