বিশেষ ক্লাসের নামে ডেকে কিশোরীকে ধর্ষণ শিক্ষকের। চারচাকা গাড়িতে জোর করে একটি রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণ দশম শ্রেণির ছাত্রীকে। অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। বছর দুয়েকের মধ্যে সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির পকসো আদালতের। ২০২৪ সালে ঘটনাটি ঘটে ময়নাগুড়িতে (Maynaguri)। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ছাত্রীর পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসের ৪ তারিখ নাবালিকাকে বিশেষ ক্লাসের নামে ডাকে টিউটোরিয়াল হোমের ইংরেজি শিক্ষক নিতাই বিশ্বাস। দশম শ্রেণির ছাত্রী কোচিংয়ে গিয়ে দেখে কেউ নেই। সে বাড়ি ফিরে আসছিল। সেই সময় নিতাই তাকে ঘুরতে যাওয়ার কথা বলে। নাবালিকা যেতে চায়নি। তাকে জোর করে একটি চারচাকা গাড়িতে তুলে রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শারীরিক অসুস্থতা নিয়ে বাড়িতে ফেরে সে। বাবা-মাকে তাকে জিজ্ঞাসা করলে সে প্রথমে কিছু জানাতে চায়নি।
আরও পড়ুন:
পরে মাকে বিষয়টি জানায় নাবালিকা। নির্যাতিতার মা বিষয়টি এক আত্মীয়কে জানান। তাঁর পরামর্শ মেনে নির্যাতিতার মা স্বামীকে বিষয়টি জানান। তারপর পরিবারের সদস্যরা ১২ আগস্ট ময়নাগুড়ির থানার অর্ন্তগত ফাঁড়িতে অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় শিক্ষক নিতাইকে। নাবালিকার মেডিক্যাল, গোপন জবানবন্দি ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। পকসো আইনের ৬ ধারায় মামলা রুজু হয়। তদন্তের পর চার্জশিট দেয় পুলিশ।
৯ জনের সাক্ষ্য নেয় আদালত। দু’পক্ষের বক্তব্য, সওয়াল-জবাব সব শুনে গতকাল বুধবার শিক্ষককে দোষী সাব্যস্ত করে জলপাইগুড়ির পকসো আদালত। এ দিন বৃহস্পতিবার তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দও বলেন, “২০২৪ সালে নাবালিকা ছাত্রীকে পড়ানোর নামে ধর্ষণ করে শিক্ষক। পকসো আদালতের বিচারক ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিশ্র সব পক্ষের বক্তব্য শোনার পর যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন। নাবালিকাকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র