Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Sandeshkhali Boat Capsize

বাইচ প্রতিযোগিতায় অঘটন! বিদ্যাধরীতে নৌকা উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২০ প্রতিযোগী

আবহাওয়া খারাপ থাকায় নৌকা উলটে নদীতে হাবুডুবু খেতে হল প্রতিযোগীদের।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৩৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৩৮

options
link
বাইচ প্রতিযোগিতায় অঘটন! বিদ্যাধরীতে নৌকা উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২০ প্রতিযোগী zoom
বিদ্যাধরী নদীতে নৌকা উলটে বিপত্তি। নিজস্ব ছবি।
Advertisement

আবহাওয়ার জেরে উত্তাল নদী। আর তার মধ্যেই নৌকা বাইচ প্রতিযোগিতা। মাঝ নদীতে গিয়েই ঘটল বিপত্তি। আবহাওয়া খারাপ থাকায় নৌকা উলটে (Boat Capsize) নদীতে হাবুডুবু খেতে হল প্রতিযোগীদের। সন্দেশখালীর (Sandeshkhali) কানমারিতে বিদ্যাধরী নদীতে ঘটনাটি ঘটে। তড়িঘড়ি এলাকাবাসী, পুলিশ এবং বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। সব প্রতিযোগীদের নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তবে আবহাওয়া খারাপ হওয়ায় নদীতে নামতেই সমস্যায় পড়েন প্রতিযোগীরা। নদীতে ব্যাপক ঢেউ ওঠে। ঢেউয়ের ধাক্কায় জল ঢুকে যায় নৌকায়। মুহূর্তের মধ্যেই মাঝ নদীতে নৌকাটি উলটে যায়। এর জেরে সব প্রতিযোগী নদীতে পড়ে হাবডুবু খেতে থাকেন। তাঁরা সাঁতরে ভেসে থাকার চেষ্টা করতে থাকেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাইচ প্রতিযোগিতার সময় ওই নৌকাটিতে প্রায় ২০ জন প্রতিযোগী ছিলেন। নৌকা ওলটালে প্রত্যেকেই পড়ে যান নদীতে। তড়িঘড়ি এলাকাবাসী, পুলিশ এবং বিজেপি কর্মীরা লঞ্চ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। নৌকা উলটে দুর্ঘটনার কবলে পড়া প্রতিযোগীদের উদ্ধার করেন তাঁরা। এর জেরে অল্পের জন্য রক্ষা হয় তাঁদের। এলাকাবাসী, প্রশাসন এবং বিজেপি কর্মীদের তৎপরতায় বড় কোন দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল নৌকা বাইচ খেলার প্রতিযোগিরা। মূলত আবহাওয়া খারাপ থাকায় এই ঘটনা ঘটেছে বলে মনে করছে এলাকাবাসী। নৌকায় কোনও সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.