এবার ৫০ লক্ষ টাকা তোলাবাজি ও প্রতারণার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) সঙ্গে নাম জড়াল আইপ্যাক প্রধান প্রতীক জৈনের তৎকালীন আপ্তসহায়ক সৌম্যজিৎ সেনের। ক্যামাক স্ট্রিটের দপ্তরে নগদ টাকা লেনদেনের অভিযোগে এক বালি ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন শালবনি থানায়, যার ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ।
বাঁকুড়া জয়পুরের বাসিন্দা নাদিয়া চৌধুরীর অভিযোগ, ২০২৪ সালে বালি চালানের সময় ওভারলোডিংয়ে প্রশাসনিক অনুমতি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক সূত্রে পরিচিত প্রশান্ত দাস নামে এক ব্যক্তিই তাঁর কাছ থেকে প্রথম ৫০ লক্ষ টাকা দাবি করেন। ব্যবসায়ীকে আশ্বাস দেওয়া হয়, এই টাকা দিলে ট্রাকে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি বালি নিয়ে যাতায়াতে আর কোনও বাধা থাকবে না প্রশাসনিক স্তরে।
জানা গিয়েছে, প্রথমে রাজি না হলেও পরে ব্যবসা বন্ধ ও প্রাণনাশের ভয় দেখানোয় ব্যবসায়ী টাকা দেওয়ার প্রস্তাবে রাজি হন। ব্যবসায়ীর দাবি, হুমকির মুখে তিনি ক্যামাক স্ট্রিটে আইপ্যাক কার্যালয়ে যেতে বাধ্য হন। সেখানে প্রতীকের তৎকালীন আপ্তসহায়ক সৌম্যজিৎ সেনের হাতে সরাসরি নগদ ১৯ লক্ষ ৬২ হাজার টাকা তুলে দেন বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, গত জুন মাসে সুমিত রায়, সৌম্যজিৎ সেন সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা-তোলাবাজির ধারায় মামলা দায়ের করে। গোটা চক্রে সুমিত-সৌম্যজিতের ভূমিকা কী ছিল, কীভাবে প্রশাসনিক ক্ষমতার ভয় দেখিয়ে দিনের পর দিন তোলাবাজি চলত, তা খতিয়ে দেখতে এবার অভিযুক্তদের একে একে তলব করতে পারেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র