Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
East Bengal

শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ভক্তদের একাংশ প্রশ্ন তুলছেন, ম্যানেজমেন্ট কি শিল্ডকে গুরুত্ব দিচ্ছে না? কেন শক্তিশালী দল নামানো হচ্ছে না শিল্ডের ম্যাচে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৯:০১

options
link
শিল্ডেও ভরসা জুনিয়ররা, কাস্টমসের বিরুদ্ধে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলের zoom
কাস্টমসের বিরুদ্ধে শিল্ড জয়ের অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড।
Advertisement

ইস্টবেঙ্গল: ৩ 
কাস্টমস: ১

কলকাতা লিগে খেলেছেন জুনিয়ররাই। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতেও সিনিয়র দলের কোনও মুখকেই নামতে দেখা যায়নি। এবার আইএফএ শিল্ডেও (IFA Shield) একই স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গলের (East Bengal)। বৃহস্পতিবার কাস্টমসের বিরুদ্ধে শিল্ড জয়ের অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। তবে বিদেশি খেলানোর অনুমতি থাকলেও ইস্টবেঙ্গলের ভরসা সেই জুনিয়র ব্রিগেড। ভক্তদের একাংশ প্রশ্ন তুলছেন, ম্যানেজমেন্ট কি শিল্ডকে গুরুত্ব দিচ্ছে না? কেন শক্তিশালী দল নামানো হচ্ছে না শিল্ডের ম্যাচে? 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। তবে সেই ম্যাচে নেমেছিল সবুজ-মেরুনের পূর্ণশক্তির দল। আশা করা গিয়েছিল এই ম্যাচে কিছুটা শক্তিশালী দল নামাবে ইস্টবেঙ্গল। কিন্তু সৌভিক চক্রবর্তী, জেসিন টিকে ছাড়া সিনিয়র দলের ফুটবলারদের দেখা গেল না প্রথম একাদশে। বরং কলকাতা লিগে খেলা মুখগুলিই এদিন নেমে পড়েছিল কাস্টমসের বিরুদ্ধে। উল্লেখ্য, কাস্টমসের শিল্ড খেলার কথা ছিল না। মহামেডান বয়কট করায় একেবারে শেষ মুহূর্তে খেলতে নেমেছে তারা। 

এদিন ম্যাচের শুরুতেই লাল-হলুদ ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে ফেলেন রিকি হেমব্রম। ১২ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার পর দুরন্ত ডিফেন্স করছিল কাস্টমস। তবে ২৯ মিনিটে গোলকিপারের ভুলেই তেকাঠিতে জড়িয়ে গেল রোহিতের হেড। সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে অবশ্য অনেক বেশি উন্নতি চোখে পড়ল লাল-হলুদের খেলায়। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রোহিত। ম্যাচের একেবারে শেষদিকে ৮৫ মিনিটে গোল করেন আকাশ হেমব্রম। 

যুবভারতী ক্রীড়াঙ্গন বন্ধ থাকায় এদিন ম্যাচ হল ইস্টবেঙ্গল মাঠে। টানা বৃষ্টিতে একেবারে কাদাভর্তি মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা। সেই দেখে ভক্তদের অনেকেই মনে করছেন, এমন বিপজ্জনক মাঠে সিনিয়র দলকে না খেলানোই ভালো। কারণ সামনে এসিএল এবং আইএসএল রয়েছে। অনেকে আবার চাইছেন ম্যাচ সরিয়ে অন্য কোনও ভেন্যুতে নিয়ে যাওয়া হোক। আবার ভক্তদের অনেকের মতে, শিল্ডটাকে গুরুত্ব দেওয়া উচিত ম্যানেজমেন্টের। স্রেফ জুনিয়রদের খেলানোর গোঁ ধরে বসে থাকা উচিত নয়। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে। সেখানে ছবিটা পালটাতেও পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.