আন্তর্জাতিক মঞ্চে বারবার নিন্দিত হয়েও পাকিস্তান রয়েছে পাকিস্তানেই (Pakistan)। বৃহস্পতিবার ফের তারা আকাশপথে হামলা চালাল প্রতিবেশী আফগানিস্তানের (Afghanistan) উপর। জানা গিয়েছে, আফগানিস্তানের অন্তত ১০টি এলাকায় আছড়ে পড়েছে ড্রোন। ইসলামাবাদের দাবি, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ‘জঙ্গি’দের পুষছে আফগানিস্তান। যদিও বরাবরেই মতোই এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান প্রশাসন। তারা জানিয়েছে, পাক হামলায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে।
পাক তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত সামরিক শক্তি কাজ করছে, তাদেরকেই চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। একেবারে হিসাব কষে নিশানা করা হয়েছে এই এলাকাগুলি।’ যদিও আফগানিস্তান এই অভিযোগ বাতিল করেছে। কাবুলের মতে, পাক বিরোধী কোনও শক্তিকে মোটেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না। আসলে পাকিস্তানের অন্দরেই মাথাচাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। সেটা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু সেই সমস্যার দায় আফগানিস্তানের উপর চাপিয়ে দিয়ে বারবার হামলা চালাচ্ছে পাক সেনা।
আরও পড়ুন:
দিনদুয়েক আগেও একইভাবে আফগানিস্তানে আক্রমণ করেছিল পাকিস্তান। এই হামলার নিন্দায় সরব হয় ভারত। বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দেয়, এহেন আগ্রাসী মানসিকতা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে। এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানে আক্রমণ করল পাক সেনা। তালিবান সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদার বাসভবন কান্দাহারেও হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের যেসব এলাকা থেকে হামলা হয়েছিল সেই এলাকাগুলি চিহ্নিত করেই পালটা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের বিরোধ চলছে। সাম্প্রতিক অতীতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল দুই দেশ। হামলা এবং পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সন্ত্রাসের অভিযোগ তুলে দফায় দফায় ডুরান্ড লাইন পেরিয়ে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যার জেরে মৃত্যু হয়েছে সেখানকার বহু সাধারণ নাগরিকের। প্রশ্ন উঠছে, সন্ত্রাসদমনের নাম করে সাধারণ আফগান নাগরিকদের কেন নিশানা করছে পাকিস্তান? তবে পাকিস্তানকেও পালটা মারের হুঁশিয়ারি দিয়ে রেখেছে কাবুল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের