Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Asian Games 2026

এশিয়াডে ব্যর্থ মনু, জাপানে অন্য ইভেন্টে পদক এলেও পিস্তল শুটিংয়ে শুধুই হতাশা!

Manu Bhaker: প্যারিসে জোড়া ব্রোঞ্জ জেতায় ভারতীয় পিস্তল শুটারকে নিয়ে এশিয়াডে অনেক আশা ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৫:২১

options
link
এশিয়াডে ব্যর্থ মনু, জাপানে অন্য ইভেন্টে পদক এলেও পিস্তল শুটিংয়ে শুধুই হতাশা! zoom
মানু ভাকের। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

হতাশ করলেন মনু ভাকের (Manu Bhaker)। প্যারিসে জোড়া ব্রোঞ্জ জেতায় ভারতীয় পিস্তল শুটারকে নিয়ে এশিয়াডে (Asian Games 2026) অনেক আশা ছিল। কিন্তু ১০ মিটার এয়ার পিস্তলে পঞ্চম স্থানে শেষ করলেন মনু। কোনও রাউন্ডেই আশা জাগাতে পারেননি। জাপানে অন্য দুই ইভেন্টে পদক এলেও ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও দলগত, দুই ইভেন্টেই হতাশা ভারতের জন্য।

দলগত ইভেন্টে এশা সিং, সুরুচি সিংরা চতুর্থ স্থানে শেষ করেন। শুধু মনু তৃতীয় হয়ে ফাইনালের ছাড়পত্র পান। ২০২২-র এশিয়াডে ২৫ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে ছিলেন। তারপর প্যারিস অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য। কিন্তু এদিন প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল মনুকে। প্রথম ১০ রাউন্ডের শেষে ছিলেন পঞ্চম স্থানে। সেখান থেকে পিছিয়ে যান। একবার কোনও রকমে বাদ পড়া থেকে বাঁচেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৮১.১ স্কোর নিয়ে চতুর্থ রাউন্ডের শেষে বিদায় নেন। অনেকের মতে, ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের পদকের সুযোগ হাতছাড়া হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে পুরুষ ও মহিলাদের স্কিট ইভেন্টে ব্রোঞ্জ এসেছে। তিনদিন ধরে যোগ্যতা অর্জন পর্বের পর মাহেশ্বরী চৌহান, পারিনাজ ঢালিওয়াল ও রাইজা ধিঁলো ৩৩১ স্কোর করেন। সেখানে ৩৫৭ পয়েন্ট নিয়ে সোনা জেতে চিন। এরপর ঢালিওয়াল ও ধিঁলো ব্যক্তিগত ইভেন্টে নামবেন। অন্যদিকে পুরুষদের স্কিট ইভেন্টে অনন্ত নারুকা, মারিয়াজ আহমেদ খান ও ভগতেগ সিং ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া সফট টেনিসে জয় মীনা সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.