পদ্মার ইলিশের স্বাদ! মৎস্যপ্রেমীদের কাছে স্বর্গীয় অনুভূতির চেয়ে কিছু কম নয়। কিন্তু গত কয়েকমাসে ছবিটা একেবারে পালটে গিয়েছে। গুজরাট থেকে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে বাংলাদেশে। এহেন ঘটনায় স্বভাবতই সেদেশে অস্বস্তি বেড়েছে। ফলে ভারত থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা বসাল তারেক রহমান সরকার। ইতিমধ্যেই কার্যকর হয়েছে সেই নিষেধাজ্ঞা। তবে পুজোর সময়ে ভারতে ইলিশ রপ্তানি করতে চেয়ে ১৮টি সংগঠন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে।
চলতি বছর বাংলাদেশে একধাক্কায় ইলিশের উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে হরিদাসপুর সীমান্ত হয়ে যশোর জেলার বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতের ৩ লক্ষ ৫৩ হাজার ২২৬ কেজি ইলিশ। এর মধ্যে জুলাই মাসে ২৯ হাজার ৮৮০ কেজি এবং আগস্টে ৩ লক্ষ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। গুজরাটের ভারুচ বন্দর থেকে তো বটেই, হাওড়া পাইকারি মাছ বাজার থেকে ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশে। ধাপে ধাপে প্রায় ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
ভারত থেকে আমদানি করা ইলিশ খেতে গিয়ে স্বভাবতই বাংলাদেশি আমজনতার হাতে ছেঁকা লেগেছে। অনেক বেশি দাম বিকিয়েছে ভারতের ইলিশ। এহেন পরিস্থিতিতে তারেক সরকার সিদ্ধান্ত নিল, বাংলাদেশে ভারতের ইলিশ আমদানি করা যাবে না। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মহম্মদ খালেদ কনকের নির্দেশে বাতিল হয়েছে ইলিশ আমদানির ১০৩টি অনুমতিপত্র। ২২ সেপ্টেম্বরের এই নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। যদিও বাংলাদেশের বাজারে ইলিশের জোগানে যথেষ্ট ঘাটতি রয়েছে।
ভারত থেকে আমদানি বন্ধ হলেও পুজোর মরশুমকে মাথায় রেখে ভারতের বাজারে ইলিশ রপ্তানি করতে চাইছেন মৎস্য ব্যবসায়ীরা। ১৮টি সংগঠন অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। দেশে ইলিশের সরবরাহ ও চাহিদা পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রক। ওই মতামতের ভিত্তিতেই রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছর সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত রপ্তানি হয়েছিল মাত্র ১৫০ টন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের