গাড়ি সরাতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে ধাক্কা লাগায় চাকরি চলে গিয়েছিল পুলিশ চালকের। চাকরি ফেরাল কলকাতা হাই কোর্ট। পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের তৎকালীন সরকার, সেটা হাই কোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে পুলিশ-প্রশাসনকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।
আদালতের পর্যবেক্ষণ, ওই পুলিশকর্মী ভুল করেছেন তা ঠিক। তবে সেই ভুল চাকরি থেকে বরখাস্ত হওয়ার মতো গুরুতর নয়। ওই ঘটনায় কেউ আহত হয়েছেন, এমন অভিযোগও নেই। এক্ষেত্রে লঘু শাস্তি দেওয়ার সুযোগ ছিল বলেই মত ডিভিশন বেঞ্চের। ২০০০ সালে কলকাতা পুলিশের গাড়ির চালক হিসেবে চাকরিতে যোগ দেন ধীরেন্দ্রনাথ মাহাতো। ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হন। তার পরে তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হত। ২০২৩ সালের ঘটনায় তাঁকে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলে। রাজ্যে প্রথমবার সরকার গঠন করে বিজেপি। তারপর থেকেই যেন ‘ঝুলি থেকে বেড়াল বেরনো’র মতো অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়লাপাচার, বালিপাচার, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তাঁর বিরুদ্ধে আঙুল উঠেছে। অভিষেকের সেবাশ্রয় নিয়েও অভিযোগের অন্ত নেই। তাঁর দলের নেতারাই কেউ কেউ অভিষেকের বিরুদ্ধে দলের মধ্যে একনায়কতন্ত্র চালানো এবং ঔদ্ধত্যের অভিযোগে সরব। এবার সেই তালিকায় যুক্ত সামান্য কারণে পুলিশের গাড়ির চালককে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ। সেই আইনি লড়াইতেই জয়ী হয়ে ফের চাকরি ফিরে পেলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের