Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Municipal Corporation

দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী

পুরসভার কোষাগারের আর্থিক সংকটের জেরে ১০০দিনের শ্রমিকদের এমন বেহাল দশা বলে অভিযোগ। তাই পুজোর আগে পরের মাসের বেতন পাওয়া যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা শুরু হয়েছে পুরভবনের সংশ্লিষ্ট দপ্তরে।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৯:১০

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৯:১০

options
link
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী zoom
ফাইল ছবি।
Advertisement

প্রায় দু’মাস হতে চলল বেতন পাচ্ছেন না কলকাতা পুরসভার প্রায় ১৫ হাজার ১০০ দিনের পুরকর্মী। দৈনিক ২০২ টাকা হারে ৬ ঘণ্টা পরিশ্রম করে মাস শেষে বেতন না পাওয়ায় চরম সংকটে মহানগরকে সুন্দর রাখা এই সব শ্রমিকদের পরিবার। মুদি দোকানের ধার মেটানো থেকে শুরু করে সংসার খরচ চালাতে গিয়ে নাকাল হচ্ছেন হত দরিদ্র পরিবার থেকে আসা পুরসভার এই সমস্ত শ্রমিকরা। পুরসভার বিভিন্ন দপ্তরে নিযুক্ত এই শ্রমিকরা জঞ্জাল সাফাই, উদ্যান, নিকাশি, পানীয় জল সরবরাহ, পুকুর পরিস্কার, রাস্তা ঝাঁট ছাড়াও পুর স্বাস্থ‌্যকেন্দ্রে চাকরি করেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পুরসভার ১০০দিনের কর্মীদের হাজিরাতেও বায়োমেট্রিক চালু করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বভাবতই আগের মতো এখন কাজে ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ হলেও সময়ে বেতন পাচ্ছেন না বলে বরো অফিসে এসে ক্ষোভে ফেটে পড়ছেন শ্রমিকরা।

পুরসভার কোষাগারের আর্থিক সংকটের জেরে ১০০দিনের শ্রমিকদের এমন বেহাল দশা বলে অভিযোগ। তাই পুজোর আগে পরের মাসের বেতন পাওয়া যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা শুরু হয়েছে পুরভবনের সংশ্লিষ্ট দপ্তরে। পালাবদলের আগে মাস পয়লায় বেতন দিতে সামান্য দেরি হলে পুরভবনে এসে মেয়র বা পারিষদের কাছে ঘন ঘন দরবার করতেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কিন্তু চার মাস হল কলকাতায় মেয়র ইস্তফা দেওয়ায় কাউন্সিলরের ক্ষমতা চলে যাওয়ায় এখন ১০০ দিনের শ্রমিকদের হয়ে দরবার করার আর কেউ নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, পুরসভায় সমস্ত ওয়ার্ডে ১০০ দিনের শ্রমিকদের নিয়োগ হয়েছে বাম ও তৃণমূল জমানায় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের সুপারিশ মেনেই। রাজ্যে পালাবদলের পর এই শ্রমিকদের একটা বড় অংশ রাতারাতি বিজেপি সমর্থক হয়ে গেলেও তাঁদের হয়ে পুরভবনে এসে পুরপ্রশাসক স্মিতা পাণ্ডের কাছে বেতন না পাওয়ার কষ্টের কথা কেউ বলছেন না।
বুধবার পুরসভার ১০০ দিনের বিভাগীয় অধিকর্তারা দাবি করেন, পুরসভার অনলাইন সার্ভারে সাইবার-হানা হওয়ায় সমস্ত ডিজিটাল তথ‌্য উড়ে গিয়েছে। তাই বেতন দেওয়া যাচ্ছে না। এদিন থেকে ফের নতুন করে নথি তৈরির কাজ শুরু হয়েছে, শীঘ্রই এই সংকট মিটে যাবে। যদিও ১০০ দিনের শ্রমিকদের সুপারভাইজারদের পালটা দাবি, সাইবার হানা তো মাত্র ছয়দিন আগে হয়েছে, বেতনের হাজিরার শিট তো একমাস আগে জমা পড়েছে। ১০০ দিনের শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে এই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ শীর্ষকর্তাদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.