Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
SIR in West Bengal

SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এই আশঙ্কায় ভুগছিলেন ৪০ বছরের হাসানউদ্দিন মোল্লা।

অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২১:২৩

link
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২১:২৩

options
link
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের! zoom
এসআইআরে নাম বাদে আতঙ্ক, চরম সিদ্ধান্ত কালনার যুবকের, প্রতীকী ছবি
Advertisement

এসআইআরে নাম বাদ যাওয়ার পর থেকেই একরাশ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। ট্রাইব্যুনালে আবেদন জানালে এখনও পর্যন্ত সুরাহা হয়নি। এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কালনার খড়িনানের চল্লিশ বছর বয়সী হাসানউদ্দিন মোল্লা। পরিবারের লোকেরা জানান, বুধবার গভীর রাতে তাকে গলায় ফাঁস লাগিয়ে বাড়িতে ঝুলতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

মৃতের পরিবারের সদস্যরা জানান, এসআইআরে নাম বাদ যাওয়ার পর ওই যুবক আতঙ্কিত হয়ে পড়েন। ট্রাইবুনালে নাম তোলার জন্য আবেদন করলেও এখনও তাঁর নাম ওঠেনি। বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, এই আতঙ্ক তাঁকে গ্রাস করেছিল। আর সেই কারণে বর্ধমানে মানসিক চিকিৎসাও চলছিল হাসানউদ্দিনের। এর আগে কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। শেষমেষ বুধবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন উঠেছে, এসআইআরের ঘটনার এতদিন পর হঠাৎ কেন তিনি আত্মঘাতী হলেন। পরিবার জানায়, গত কয়েকদিন আগে বিডিও অফিস থেকে একটি ফোন আসে। হাসানউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি পরিযায়ী শ্রমিক? কোনও কার্ড রয়েছে কিনা। ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে কিনা? এসব প্রশ্ন শুনে ফের আতঙ্কিত হয়ে পড়েন বছর চল্লিশের ব্যক্তি। তারপর এই সিদ্ধান্ত বলে মনে করছে পরিবার। বৃহস্পতিবার এই খবর পেয়ে ব্লক প্রশাসন জানিয়েছে, হাসানউদ্দিনকে ফোন করে তথ্য জানতে চাওয়া এবং সেই কারণে তাঁর ভয় পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও জানার চেষ্টা করবে প্রশাসন।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে সদ্যই নির্বাচন কমিশনের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, কমিশনের কর্তাদের একাংশ এত তাড়াহুড়ো করে এসআইআরের পক্ষে ছিলেন না। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘জেদ’ ছিল যে বিধানসভা ভোটের আগেই তা সম্পূর্ণ করতে হবে। ফলে প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটিও হয়। এখনও সেসব নিয়ে মামলা চলছে। এই পরিস্থিতিতে নতুন করে হাসানউদ্দিন মোল্লার আত্মহত্যার ঘটনায় একাধিক প্রশ্ন উঠে গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.