Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি

প্রশাসন আর দলকে বরাবর পৃথক রাখার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৪৫

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৪৫

options
link
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি zoom
বিজেপির মঞ্চে গেরুয়া উত্তরীয় পুলিশ অফিসারের, বিতর্কের মুখে ক্লোজড ওসি, নিজস্ব ছবি
Advertisement

রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশের উপস্থিতি নিয়ে জোর বিতর্ক বারাসতের বামনগাছিতে। শুধু উপস্থিতি নয়, বিজেপি নেতার হাত থেকে গেরুয়া উত্তরীয় গ্রহণও করলেন পুলিশকর্তা! সেই ছবি ভাইরাল হতেই বিতর্ক দানা বাঁধে। এই বিতর্কের আবহে দল-মত না দেখেই পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। বামনগাছি ফাঁড়ির বিতর্কিত ওসি সুজিত দে’কে সরিয়ে দেওয়া হল বর্তমান দায়িত্ব থেকে। তাঁকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গত রবিবার সন্ধ্যায় বারাসতে একটি বিজেপি কার্যালয় উদ্বোধনে ঘটনার সূত্রপাত। ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের ওই কর্মসূচিতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে। তবে সাধারণ পোশাকে নয়, পুলিশের উর্দিতেই সেখানে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের মধ্যেই বিজেপির স্থানীয় বুথ সভাপতি তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন। হাসিমুখে সেই সংবর্ধনা গ্রহণ করেন ফাঁড়ির ওসি। সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক দলের কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিকের এমন উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় বারাসতে একটি বিজেপি কার্যালয় উদ্বোধনে ঘটনার সূত্রপাত। ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের ওই কর্মসূচিতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে। তবে সাধারণ পোশাকে নয়, পুলিশের উর্দিতেই সেখানে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের মধ্যেই বিজেপির স্থানীয় বুথ সভাপতি তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন। হাসিমুখে সেই সংবর্ধনা গ্রহণ করেন ফাঁড়ির ওসি। সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক দলের কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিকের এমন উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিষয়টি নজরে আসার পর বিজেপির ওই অনু্ষ্ঠানে ওসি সুজিত দে’র ভূমিকা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। ছবি ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। বামনগাছি ফাঁড়ির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশাসনে গৈরিকীকরণ অথবা দলদাসে পরিণত হওয়া থেকে বারবার রুখে দেওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর গলায়। তাঁদের সাফ বার্তা, দলমত নির্বিশেষে অন্যায়ের শাস্তি হবেই। দলের কেউ কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলেও রেয়াত করা হবে না। বামনগাছির ওসিকে ক্লোজ করে সেটাই প্রমাণ করা হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.