Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Mini Tornado in Jhargram

নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম

অতি গভীর নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মাঝেই শুরু হয় টর্নেডো।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৪৭

link
সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৪৭

options
link
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম zoom
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ঝাড়গ্রামের সাঁকরাইলে 'মিনি টর্নেডো'র দাপট, নিজস্ব ছবি
Advertisement

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। জঙ্গলমহলের ঝাড়গ্রামও ব্যতিক্রম নয়। সেখানে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমাঝেই ঝেঁপে বৃষ্টি। এরই মধ্যে দুপুর নাগাদ ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইলে আছড়ে পড়ল ‘মিনি টর্নেডো’ (Mini Tornado)! খোলা মাঠে প্রায় ১০ মিনিট ধরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ঘূর্ণির আকারে আকাশে মিলিয়ে যেতে দেখলেন গ্রামবাসীরা। নিমেষের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তাতে বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। তবে এই ‘মিনি টর্নেডো’র ফলে এখনও তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সময় প্রায় দুপুর দেড়টা। বৃষ্টি সামান্য কমেছিল ঝাড়গ্রামের সাঁকরাইলে। আর এমন সময়েই শুরু হল হাওয়ার দাপট! চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায় আচমকা প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে টর্নেডোর মতো ঘূর্ণি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁকা এলাকা দিয়ে ওই শক্তিশালী ঘূর্ণিঝড় দ্রুতগতিতে এগিয়ে যায়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি পুরনো গাছ ভেঙে পড়ে।

সময় প্রায় দুপুর দেড়টা। বৃষ্টি সামান্য কমেছিল ঝাড়গ্রামের সাঁকরাইলে। আর এমন সময়েই শুরু হল হাওয়ার দাপট! চুনপাড়া, প্রতাপপুর ও তুঙ্গাধুয়া এলাকায় আচমকা প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে টর্নেডোর মতো ঘূর্ণি দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁকা এলাকা দিয়ে ওই শক্তিশালী ঘূর্ণিঝড় দ্রুতগতিতে এগিয়ে যায়। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি পুরনো গাছ ভেঙে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। সাঁকরাইলে টর্নেডোর মতো ঘূর্ণিঝড় দেখা দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে মিনি টর্নেডো যতই ভয়ংকর হোক, নেটিজেনরা অনেকেই বলছেন, ভয়ংকর সুন্দরও বটে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.