Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Sachin Tendulkar

ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন

ক্রিকেটকে নতুন 'ঘর' খুঁজে নিতে দেখে খুশি স্বয়ং ক্রিকেট 'ঈশ্বর'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৫২

options
link
ক্রিকেটের ‘ক’ না জেনেও ভারতকে বেগ, জাপানিদের শিক্ষিত করতে অভিনব ‘বর্ণপরিচয়ে’ মুগ্ধ শচীন zoom
বাঁদিকে জাপান-ভারত ম্যাচ (ছবি: বিসিসিআই)। ডানদিকে শচীন তেণ্ডুলকর (ফাইল ছবি)
Advertisement

ক্রিকেট ভারতীয়দের কাছে ধর্মের মতো। কিন্তু বিশ্বের অনেক দেশেই ব্যাটে-বলের লড়াই জনপ্রিয় নয়। সদ্য জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। এবারের এশিয়ান গেমস আয়োজক দেশের অনেকে ক্রিকেটের ‘ক’ জানেন না। তাই অভিনব পন্থায় জাপানিদের ক্রিকেট শেখানোর প্রক্রিয়া চলছে। আর তাতে মুগ্ধ স্বয়ং ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর। সোশাল মিডিয়ার ভাইরাল পোস্টকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার।

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ম্যাচ। অধিকাংশ দর্শক আশা করেছিলেন, ভারতের দাপট দেখা যাবে। কিন্তু পাল্লা দিয়ে লড়াই করেছে ‘উদিত সূর্যের দেশ’। শেষমেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রেয়স আইয়াররা ২ রানে জিতেছেন। তিন ঘণ্টা অপেক্ষা করতে হলেও স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনায় ভাটা পড়েনি। মজার বিষয়, এঁদের অনেকেই ক্রিকেটের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অতএব উপায়? সেটা ভেবে ফেলেছেন আয়োজকরা। সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দর্শকদের হাতে তুলে দেওয়া হয় ক্রিকেটের ‘নোটবুক’। যেখানে জাপানি ভাষায় ক্রিকেটের সব নিয়মকানুন লেখা ছিল। সঙ্গে ছিল একরাশ ছবি। কোথায় ফিল্ডার থাকবে, চার-ছয় কীভাবে হয়, কতরকম ভাবে উইকেট নেওয়া যায়, আম্পায়ারদের কাজ কী, সব বোঝা ছিল সেই নোটবুকে। যা মন ছুঁয়ে গিয়েছে শচীনের।

এক্স হ্যান্ডলে ওই নির্দেশিকার ছবি আপলোড করে কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, ‘ক্রিকেটকে নতুন ঘর খুঁজতে দেখে ভালো লাগছে। ভারত-জাপান ম্যাচটা জমজমাট হয়েছিল। তার সঙ্গে দর্শকদের হাতে যে নিয়মাবলি তুলে দেওয়া হচ্ছিল, তা আমার মুখে হাসি ফুটিয়েছে। আমরাও একদিন জীবনের প্রথম ক্রিকেট ম্যাচ খেলেছিলাম। অন্যদেরও সেটা করতে দেখে ভালো লাগছে। জাপান যেভাবে লড়াই করেছে, তাতে ওদের প্রশংসা প্রাপ্য।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.