Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ED Raid

সাতসকালেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, বড় কোনও আর্থিক তছরুপের খোঁজ?

সাতসকালে ফের কলকাতায় ইডির অভিযান। মহানগরের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। কলকাতার বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক স্থানে চলছে তল্লাশি।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:৩৫

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:৩৫

options
link
সাতসকালেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, বড় কোনও আর্থিক তছরুপের খোঁজ? zoom
কলকাতার একাধিক জায়গায় তল্লাশি ইডির।
Advertisement

সাতসকালে ফের কলকাতায় ইডির অভিযান (ED Raid)। মহানগরের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। কলকাতার বালিগঞ্জ এবং নিউ আলিপুরের একাধিক স্থানে চলছে তল্লাশি। কিন্তু কেন এই অভিযান? আর্থিক তছরুপ-সহ বিপুল অংকের টাকা বিদেশে পাচারের তদন্তেই এই তদন্ত চলছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র তরফে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই সূত্র ধরেই দক্ষিণ কলকাতার দুই জায়গায় হানা দেন তদন্তকারীরা। দুটি সংস্থার দুই কর্তার বাড়িতে সাতসকাল থেকেই চলে তল্লাশি। ব্যবসায়ীদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রচুর পরিমাণে বিদেশি টাকা বিনিময় হয়েছে বলে তদন্তকারীদের কাছে খবর আসে। তদন্তে নেমে দেখা যায় দেশজুড়েই এই চক্র ছড়িয়ে আছে। সেজন্য রীতিমতো আটঘাট বেঁধে এদিন তদন্তকারীরা হানা দিয়েছে। আজ, বুধবার সকালে সারা দেশে, দিল্লি কলকাতা বেঙ্গালুরু-সহ মোট ১৭টি জায়গায় তল্লাশি চলছে ইডির। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে সকালে থেকে অভিযান চলছে। ব্যবসায়ীদের সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে বালিগঞ্জ এবং নিউ আলিপুরের ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে হানা দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নিরাপত্তার জন্য ছিলেন। 

বেশ কিছুদিন আগে কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ কলকাতার একাধিক জায়গায় এই অভিযান চলে। চিটফান্ডের মাধ্যমে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় লাগানো হচ্ছে বলে অভিযোগ সামনে আসে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.