দুর্যোগ স্থলভাগের থেকে খুব একটা বেশি দূরে নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার রাতেই সেটি স্থলভাগে ঢুকবে। ফলে ব্যাপক ঝড়বৃষ্টি চলবে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলায় কতটা দুর্যোগ আসবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টি হবে? সেই আশঙ্কা চলবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সেই ঘূর্ণিঝড় হলে নাম হত অর্ণব। কিন্তু শেষপর্যন্ত হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তবে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবার রাতেই সেটি স্থলভাগে ঢুকবে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু বাংলায় দুর্যোগ কি ঘনিয়ে আসবে? হাওয়া অফিস জানিয়েছে, কান ঘেষে এবার দুর্যোগের অভিমুখ অন্যদিকে ঘুরেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে।
আরও পড়ুন:

ফলে সরাসরি পশ্চিমবঙ্গে স্থলভাগে ঢোকার সম্ভাবনা নেই। কিন্তু এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর ও ঝাড়গ্রামে হতে পারে ভারী বৃষ্টি। পুরুলিয়া, বীরভূম, হাওড়ার একাংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
দুর্যোগের কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রসৈকতে যাওয়া পর্যটকদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে পর্যটকদের নামতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফে। নিম্নচাপের জেরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপটি রাতের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি, কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। পশ্চিমমুখী হয়ে গত ৬ ঘণ্টায় প্রায় ১২ কিমি প্রতি ঘণ্টা বেগে অগ্রসর হচ্ছে এটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী
-
পুজোর মুখে পাথরশিল্পে ‘লাল সংকেত’! বন্ধের মুখে ১৯৩ ক্রাশার
-
সাতসকালেই কলকাতার একাধিক জায়গায় ইডির হানা, বড় কোনও আর্থিক তছরুপের খোঁজ?
-
মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিশেষ আমন্ত্রণ, পুজোর আগে ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী!