বিস্ফোরক পাচার-কাণ্ডের তদন্তে রামপুরহাটে পাথর ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রামপুরহাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ভাগারপাড়ায় পাথর ব্যবসায়ী সমীর শেখের বাড়িতে অভিযান চালান এনআইএ আধিকারিকরা। রামপুরহাট থানার পুলিশের সহযোগিতায় শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান। দীর্ঘ তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু নথি এনআইএ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, পাথর ব্যবসার পাশাপাশি বিস্ফোরকের কারবারের সঙ্গে সমীর শেখের নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ বা কোন মামলার সূত্রে এই অভিযান, তা নিয়ে তদন্তকারী সংস্থার তরফে রাত পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে নলহাটি এলাকায় একটি ট্রাক্টর থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই নাকি সমীর শেখের নাম পান পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন:

এরমধ্যেই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই সূত্রেই মঙ্গলবার রামপুরহাটের পাথর ব্যবসায়ী সমীর শেখের বাড়িতে এনআইএ অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুলিশের একটি সূত্রের দাবি, রামপুরহাট থানার রদিপুর গ্রামেও এনআইএ’র তরফে অভিযান চালানোর কথা রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তা রয়েছে পুলিশেরও। সব মিলিয়ে বিস্ফোরক-কাণ্ডের তদন্তে বীরভূমে এনআইএ অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ
-
সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ‘মিথ্যাচার’, পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস নয়াদিল্লির
-
ফের হাতছাড়া সোনার সুযোগ, ভারোত্তোলনে রুপো জিতেও এশিয়াডে ইতিহাস মীরাবাই চানুর
-
ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসা বরদাস্ত না’
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির