Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
India Bangladesh Border

সর্ষের মধ্যেই ভূত! বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য সেনা জওয়ানের, গ্রেপ্তার ৩

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের দহরকন্দা এলাকায়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৭:১৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১৭:১৬

options
link
সর্ষের মধ্যেই ভূত! বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য সেনা জওয়ানের, গ্রেপ্তার ৩ zoom
ছবি AI দ্বারা নির্মিত।
Advertisement

সীমান্ত পার করিয়ে দুই বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগ। সেনার এক জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের দহরকন্দা এলাকায়। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা শুরু করেছে পুলিশ। কেন এবং কীসের জন্য ভারতে ধৃত দুই বাংলাদেশি ভারতে ঢুকেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। একইসঙ্গে ধৃত ওই জওয়ানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত দুই বাংলাদেশির নাম জয় বারুই এবং বৈশাখী বারুই। দুজনেই বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পার হয়ে দুই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। এরপরেই তাঁদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ আধিকারিকরা জানতে পারেন, জয় এবং বৈশাখী বারুইকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢোকানোর পিছনে নাকি রয়েছেন সেনাবাহিনীতে কর্মরত এক জওয়ান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তকারীরা জানতে পারেন, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ওই জওয়ানের নাম গৌতম অধিকারী। যোধপুরে কর্মরত। তবে তাঁর বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। অবৈধভাবে সীমান্ত পারাপার এবং বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে তিনজনকেই গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃত তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার হওয়া তিনজনকে মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ। সীমান্ত পারাপারের এই ঘটনার সঙ্গে কোনও চক্র বা অন্য কোনও ব্যক্তির যোগ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.