দ্বিতীয়বারের জন্য সুমিত রায়কে নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি। এরপরেই শালবনি জমি দুর্নীতি কাণ্ডের তদন্তে গতি বাড়াল রাজ্যের গোয়েন্দারা। শুধু তাই নয়, আজ, সোমবারই সুমিত রায় ঘনিষ্ঠ ‘মিডলম্যান’ অমিত ঘোষকে নিয়ে শালবনীতে আসে সিআইডির একটি দল। ঘোরানো হল বিতর্কিত সরকারী জমিগুলিতে। কীভাবে সরকারি জমির চরিত্র বদল করে চড়া দরে প্রোমোটারি করে বিক্রি করে দেওয়া হয়েছে, তা সরজমিনে খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে কোটি কোটি টাকায় বেহাত হয়ে যাওয়া সরকারি জমিগুলির কোনওটাতে তৈরি হয়েছে পেট্রল পাম্প আবার কোনটায় হোটেল। নয়তো অন্যান্য ব্যবসার কাজে ব্যবহারের জন্য গোটা জমি দেওয়াল তুলে ঘিরে দেওয়া হয়েছে। সেই সমস্ত বিতর্কিত জায়গাতেই এদিন নিয়ে যাওয়া হয় অমিত ঘোষকে। করা হয় জিজ্ঞাসাবাদও। অমিত ঘোষের কাছ থেকে কোথায় কত জমি হস্তান্তর হয়েছে তাও জানার চেষ্টা করে সিআইডি।
জানা যায়, সরকারী জমির চরিত্র বদলের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করত অমিত এবং তাঁর দলবল। ইতিমধ্যে ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা।
আরও পড়ুন:
উল্লেখ করা যেতে পারে রাজ্যে পালাবদলের পর তৃনমূলেরই এক যুবনেতার করা অভিযোগের ভিত্তিতে শালবনী জমি কেলেঙ্কারি মামলায় সবার প্রথম প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জেরা করেই নাম আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। পরবর্তীকালে সুমিতকে একেবারে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেন সিআইডি আধিকারিকরা। আটদিন সিআইডি হেফাজতে থাকার পর গত শনিবার ফের মেদিনীপুর আদালতে তোলা হয় সুমিত রায়কে। নতুন করে আরও ৫ দিন তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।
এরই মাঝে শালবনীরই বাসিন্দা অমিত ঘোষ-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ধৃত তিনজনকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। সুজয় ঘনিষ্ঠ এরা তিনজনই মিডলম্যানের ভূমিকা পালন করত বলে তদন্তকারী সূত্রে খবর। জানা যায়, সরকারী জমির চরিত্র বদলের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করত অমিত এবং তাঁর দলবল। ইতিমধ্যে ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই এদিন পুরো ঘটনার কার্যত পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
বেতন-সহ কাজের সুরক্ষার দাবি, আন্দোলনের হুঁশিয়ারি জীবিকা সেবকের
-
বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট লড়াই! যন্ত্রমানবকে হারাতে পারলেন মার্কিন যুবক? ভাইরাল ভিডিও
-
চলত ভাড়ায়, বর্ধমানের ওই মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
-
ইউক্রেন যুদ্ধের মাঝেও অক্ষত দুর্গ! রাশিয়ায় নির্বাচনে পুতিন ঝড়ে সাফ বিরোধীরা
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ