দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের পাশাপাশি রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননে নয়া দিশা সিকিমের ‘হিমালয়ান জুলজিক্যাল পার্কে’র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৭৮০ মিটার উঁচুতে সিকিমের গ্যাংটকের বুলবুলে অবস্থিত এই চিড়িয়াখানায় ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগের বিপদ কাটিয়ে রেড পান্ডা, কালো ভল্লুক ও গোরাল প্রজননে বিরাট সাফল্যের মুখ দেখেছে। সম্প্রতি ভূমিষ্ট হয়েছে ছয়টি রেড পান্ডা, দুটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার অর্থাৎ কালো ভল্লুক এবং চারটি হিমালয়ান গোরাল অর্থাৎ পাহাড়ি ছাগলের শাবক।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগের প্রকোপ তিনবার দেখা দেওয়ায় ওই কর্মসূচি বিরাট বাধার মুখে পড়েছিল। ওই সময় প্রজননে সক্ষম ১২টি প্রাণী মারা যায়। প্রায় সাত বছর চিড়িয়াখানা প্রজননে সক্ষম পুরুষ প্রাণী ছিল না। নতুন পুরুষ প্রাণী নিয়ে আসার পর ২০২৩ সালে ফের প্রজনন শুরু হয়।
আরও পড়ুন:
চিড়িয়াখানার অধিকর্তা সাঙ্গে গিয়াতসো ভুটিয়া জানান, প্রায় ২৩০ হেক্টর বনভূমি জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় রেড পান্ডা শাবকের জন্ম সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। জুন ও জুলাই মাসে প্রজননক্ষম তিন জোড়ার মিলনে ছয়টি শাবকের জন্ম হয়েছে। এদের মধ্যে পাঁচটি জীবিত রয়েছে। এই ঘটনা পার্কের ‘রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি’-তে নতুন গতি আনবে। আপাতত শাবকগুলিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারণ, এদের অকাল মৃত্যুর ঝুঁকি বেশি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগের প্রকোপ তিনবার দেখা দেওয়ায় ওই কর্মসূচি বিরাট বাধার মুখে পড়েছিল। ওই সময় প্রজননে সক্ষম ১২টি প্রাণী মারা যায়। প্রায় সাত বছর চিড়িয়াখানা প্রজননে সক্ষম পুরুষ প্রাণী ছিল না। নতুন পুরুষ প্রাণী নিয়ে আসার পর ২০২৩ সালে ফের প্রজনন শুরু হয়। অন্যদিকে ২০২৫ সালের শীতকালে চিড়িয়াখানায় জন্ম নেওয়া ‘থমচুং’ নামে একটি স্ত্রী হিমালয়ান কালো ভল্লুকের ঘরে দুটি শাবকের জন্ম হয়েছে। এদের নিয়ে চিড়িয়াখানায় হিমালয়ান কালো ভল্লুকের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। এরই মধ্যে ২০২৫ সালের নভেম্বরে ছয়টি পুরুষ হিমালয়ান গোরলকে সফলভাবে বন্য পরিবেশে ছেড়ে দেওয়ার পর চারটি গোরল অর্থাৎ পাহাড়ি ছাগলের শাবকের জন্ম হয়েছে। এই ঘটনা ভবিষ্যতে প্রাণী সংরক্ষণ এবং ফের বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে উৎসাহিত করবে।
সর্বশেষ খবর
-
‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা
-
সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন
-
দু’মাসে দ্বিতীয়বার! আগস্টে ২০০ কর্মীর পর ফের ছাঁটাইয়ের পথে অ্যাপল, নেপথ্যে এআই?
-
১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার
-
হাউথিদের উপর হামলায় প্রস্তুত ছিল আমেরিকা! সৌদিকে সংকটে ফেলে কেন ‘ইউ টার্ন’ ট্রাম্পের?