Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Haringhata

১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার

পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হলেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা ডিআইবি কার্যালয়ে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:৩৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:৩৪

options
link
১০ হাজার টাকা দিলেই পাসপোর্ট! ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ সিভিক ভলান্টিয়ার zoom
ওই দুই সিভিককে জেরা করা হচ্ছে। নিজস্ব চিত্র
Advertisement

পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হলেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা ডিআইবি কার্যালয়ে। আর কারা এই চক্রের মধ্যে জড়িয়ে? সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের নাম বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া। ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পাসপোর্ট বানাতে কোনও বাড়তি অর্থ দিতে হয় না। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে একাধিক নিয়মকানুন, পদ্ধতি রয়েছে। হরিণঘাটা এলাকায় এক ব্যক্তির পাসপোর্ট তৈরির প্রয়োজন ছিল। সেজন্য তিনি ডিআইবি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে জানানো হয়েছিল পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে। সেজন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে। পাসপোর্ট আগে পাওয়ার জন্য সেই টাকা দিতে রাজিও হয়েছিলেন ওই ব্যক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সেই ঘুষ চাওয়ার খবর পেয়েছিলেন অ্যান্টি করাপশন দপ্তরের কর্মীরা। এরপরই ওই দুই সিভিককে পাকড়ানোর জন্য পরিকল্পনা করা হয়। আজ, সোমবার ওই ব্যক্তি পাসপোর্টের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে গিয়েছিলেন। সেসময় হরিণঘাটা ডিআইবি কার্যালয়ে হানা দেয় অ্যান্টি করাপশন দপ্তরের আধিকারিকরাও হানা দেন। হাতেনাতে পাকড়াও করা হয় বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া নামে ওই দুই সিভিক ভলান্টিয়ারকে। তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ওই কার্যালয়ের ভিতরে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিচ্ছেন। একাধিক সরকারি আধিকারিককে দুর্নীতি কাণ্ডে পাকড়াও করা হয়েছে ইতিমধ্যে। এবার হরিণঘাটায় দুই সিভিককে পাকড়াও করা হল। পাসপোর্ট বানিয়ে দেওয়ার নামে কোনও চক্র কারছে কিনা, আর কারা জড়িয়ে রয়েছে? কত টাকা এখনও অবধি ঘুষের মাধ্যমে তোলা হয়েছে? সেইসব বিষয় খতিয়ে দেখছেন আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.