Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
IIM Jammu

মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় মোটা অঙ্কের জরিমানা! শাস্তির মুখে কী সাফাই আইআইএম জম্মুর?

গত ১৭ সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিনে প্রদীপ জ্বালিয়ে উৎসবে শামিল হতে আবেদন জানানো হয়েছিল সরকারের তরফেও। দেশের বিভিন্ন প্রান্তে সেই মতো প্রদীপ জ্বালিয়ে, হোম-যজ্ঞ করে, আতসবাজি ফাটিয়ে মোদির জন্মদিন পালিত হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:২০

options
link
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় মোটা অঙ্কের জরিমানা! শাস্তির মুখে কী সাফাই আইআইএম জম্মুর? zoom
শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের অনুষ্ঠানে শামিল না হওয়ায় দিতে হবে কৈফিয়ত। প্রদীপ জ্বালিয়ে মোদির জন্মদিন পালন না করায় হতে পারে জরিমানাও। আইআইএম জম্মুর ছাত্র পরিষদের নিদান ঘিরে বিতর্ক তুঙ্গে। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। মোদির জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল বলে অভিযোগ। অনুষ্ঠানে যোগ না দিলে দিতে হবে জবাব, এমনকী ৫০০ টাকা জরিমানার কথাও বলা হয়েছিল বলে দাবি।

গত ১৭ সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিনে প্রদীপ জ্বালিয়ে উৎসবে শামিল হতে আবেদন জানানো হয়েছিল সরকারের তরফেও। দেশের বিভিন্ন প্রান্তে সেই মতো প্রদীপ জ্বালিয়ে, হোম-যজ্ঞ করে, আতসবাজি ফাটিয়ে মোদির জন্মদিন পালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও মোদির জন্মদিন উদযাপনের ছবি ধরা পড়ে। প্রদীপ জ্বালিয়ে মোদির জন্মদিন পালিত হয় আইআইএম জম্মুতেও। কিন্তু ওই অনুষ্ঠানে কিছু পড়ুয়া অংশ নেননি বলে জানা গিয়েছে। এর পরই আইআইএম জম্মুর ছাত্র পরিষদের তরফে শৃঙ্খলাভঙ্গের নোটিস জারি করা হয়। তাতে বলা হয়, ‘সকলকে জানানো হচ্ছে, ১৬ সেপ্টেম্বর প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তার পরও যাঁরা অংশ নেননি, তাঁদের লিখিত ভাবে কারণ জানাতে হবে। কৈফিয়ত দিতে হবে কেন গরহাজির ছিলেন’। শুধু তাই নয়, নোটিসে আরও বলা হয়, ‘শারীরিক অসুস্থতাজনিত কারণে গরহাজির থাকলে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে সঞ্জীবনী (ক্যাম্পাসের ডিসপেন্সারি) থেকে লিখিত আনতে হবে যে, সত্যিই ওই সময় বিশ্রাম নিতে বলা হয়েছিল। ১৮ সেপ্টেম্বরের মধ্যে জবাবদিহি করতে হবে। অন্যথায় ৫০০ টাকা জরিমানা করা হবে’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই নোটিস প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেস। উপত্যকায় কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তোলেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে মোদির জন্মদিন পালনের অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে? তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজনৈতিক প্রচার থেকে দূরে থাকা উচিত। তবে বিতর্কের মধ্যে আইআইএম জম্মুর এক মুখপাত্র দাবি করেন, কোনও পড়ুয়ার কাছ থেকেই জরিমানা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের অংশগ্রহণ তাঁদের সামগ্রিক বিকাশে সাহায্য করে। মোদির জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েও শীঘ্রই বৈঠক হবে বলে জানান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.