Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Purba Bardhaman

ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, পলাতক ভুয়ো ডাক্তার, মৃতের মায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি!

বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। তদন্তে উঠে আসে কয়েকজন ভুয়ো চিকিৎসকর ভূমিকা। এবার সেই মৃত শিশুর মা-কে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:৫১

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:৫১

options
link
ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, পলাতক ভুয়ো ডাক্তার, মৃতের মায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি! zoom
শাস্তি চেয়ে বিক্ষোভে স্থানীয়রা। ফাইল ছবি
Advertisement

বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। তদন্তে উঠে আসে কয়েকজন ভুয়ো চিকিৎসকর ভূমিকা। এবার সেই মৃত শিশুর মা-কে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এআই ব্যবহার করে নগ্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই শিশুর মা শিল্পা রায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগে বর্ধমানের নবাবহাট এলাকায় ওই হাসপাতালে ফাইমোসিস অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু হয় শিল্পার ছেলে অরণ্যর। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে অস্ত্রোপচারকারী শেখ সাইদুল হক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও অভিযোগ দায়ের হয়। স্বাস্থ্য দপ্তর তদন্তে নেমে জানতে পারে শেখ সাইদুল হক আসল চিকিৎসকই নয়। তাও নার্সিংহোমে চিকিৎসা, অস্ত্রোপচার করতেন। পলাতক সাইদুল, ওই নার্সিংহোম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই ঘটনার তদন্তে আরও কয়েকজন ভুয়ো চিকিৎসকের হদিশ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিছুদিন আগে বর্ধমানের নবাবহাট এলাকায় ওই হাসপাতালে ফাইমোসিস অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু হয় শিল্পার ছেলে অরণ্যর। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে অস্ত্রোপচারকারী শেখ সাইদুল হক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও অভিযোগ দায়ের হয়।

‘কেঁচো খুঁড়তে কেউটে বেরতেই’ শিল্পাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শিল্পা বর্তমানে মন্তেশ্বর থানার পশ্চিম খড়মপুর গ্রামে রয়েছেন। শনিবার রাতে একটি মোবাইল থেকে ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ‘ট্রু কলার’ অ্যাপে সেই মোবাইল নম্বরে হাসিবুল মল্লিক বলে নাম শো করছে। শিল্পা পুলিশে অভিযোগে জানিয়েছেন, ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে জানানো হয়, এআই প্রযুক্তির মাধ্যমে তাঁর মুখ বসিয়ে নগ্ন ছবি তৈরি করে ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। পরবর্তীকালে আরও ছবি ছড়িয়ে দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত সমাজমাধ্যমে এমন কোনও পোস্টের লিংক তিনি দেখতে পাননি। হুমকির পর মানসিকভাবে ভেঙে পড়েছেন সদ্য সন্তানহারা মা। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। কে বা কারা এই চক্রান্তের পিছনে রয়েছে, তা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.