অন্তঃসত্ত্বা বধূকে কাটারির কোপ মেরে খুনের অভিযোগে গ্রেপ্তার হল শশুর। সোমবার সকালে ঘটনাটি ঘটে উদয়নারায়নপুরের ভবানীপুর বিধি চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সালমা খাতুন (২৬)। অভিযোগ, তাঁর শ্বশুর শেখ লিয়াকত মাথায় কাটারির কোপ মেরে বউমাকে খুন করেছে।
লিয়াকতের বিরুদ্ধে একটি খুনের মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছি, নানা কারণে তাদের বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। সোমবার সকালেও তেমনই কোনও কারনে অশান্তি বাধে। অভিযোগ, এর পরেই লিয়াকত ঘর কাটারি এনে বউমা সালমার মাথায় কোপ বসিয়ে দেয়। গুরুতর জখম সালমা মাটিতে লুটিয়ে পড়েন। ঘরে ছিলেন সালমার শাশুড়ি, তিনি চিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত সালমাকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
জানা গিয়েছে, তাঁর স্বামী জাবির আলম সুরাটে সোনার কাজ করেন। তাদের বিয়ে হয়েছে ৮ বছর। দু’টি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ৬ বছরের আর ছোটটির বয়স ৪। মাস পাঁচেকের অন্তঃসত্ত্বা ছিলেন সালমা। জানা গিয়েছে, সালমা ছিলেন জাবিরের দ্বিতীয় বউ। অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলতে থাকে সালমার। মাস চারেক আগেও সালমার মাথায় মুগুর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় তাঁর শ্বশুর। এবার অশান্তিকে থেকে একেবারে খুনোখুনি কাণ্ড! প্রশ্ন উঠছে, অশান্তি থাকা সত্ত্বেও সালমা কেন থানায় অভিযোগ দায়ের করেননি? সালমার শাশুড়িকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভুল চিকিৎসায় শিশুমৃত্যু, পলাতক ভুয়ো ডাক্তার, মৃতের মা’য়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি!
-
এআইয়ের সাহায্যে ভয়ংকর বিস্ফোরক বানাচ্ছে বোকো হারাম, জঙ্গি হানার ছকেও কৃত্রিম বুদ্ধিমত্তা
-
অ্যাক্রোপলিস মলে মহিলার ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার ৬
-
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় মোটা অঙ্কের জরিমানা! শাস্তির মুখে কী সাফাই আইআইএম জম্মুর?
-
হাসিনা কাঁটার মধ্যেও বাণিজ্য সম্পর্কে শান, ভারত-বাংলাদেশ টাস্ক ফোর্স গড়তে আলোচনা!