Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Drone KAL

সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন

কাল-এর রেঞ্জ প্রায় ১০০০ কিলোমিটার। শরীরে ৫০ কেজি পর্যন্ত পেলোড বহন করে একটানা ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত না থেমে আকাশে উড়তে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৬:৪০

options
link
সীমান্ত পেরিয়ে শত্রুকে শেষ করবে ‘কাল’, পোখরানে পরীক্ষায় পাশ অত্যাধুনিক স্বদেশী ড্রোন zoom
ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন 'কাল'।
Advertisement

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ফের বড় সাফল্য। রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ‘কাল’ (KAL)-এর। দূরপাল্লার এই ড্রোনের সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতার এক অনন্য উদাহরণ। শত্রুর ঘুম ছোটাতে শীঘ্রই সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে অত্যাধুনিক স্বদেশী ড্রোন।

যুদ্ধ ক্ষেত্রে এখন যে কোনও সেনাবাহিনীর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ড্রোন। এখানে ভারতের ‘কাল’ ড্রোন প্রযুক্তির দিক থেকে অত্যাধুনিক তো বটেই, এর মারণ ক্ষমতা চমকে দেওয়ার মতো। কাল-এর রেঞ্জ প্রায় ১০০০ কিলোমিটার। শরীরে ৫০ কেজি পর্যন্ত পেলোড বহন করে একটানা ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত না থেমে আকাশে উড়তে পারে। সমুদ্রপৃষ্ট থেকে ৫০০০ মিটার উপর থেকে উড়ে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে এই মারণাস্ত্র। ড্রোনটিতে মাল্টি-ব্যান্ড জিএনএসএস এবং ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম। সেনার তরফে জানা যাচ্ছে, কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তৈরি হয়েছে এই ড্রোন। শত্রু দেশের পরিকাঠামো, রাডার, এয়ার ডিফেন্স সিস্টেম ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এটি তৈরি করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমুদ্রপৃষ্ট থেকে ৫০০০ মিটার উপর থেকে উড়ে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে এই মারণাস্ত্র। ড্রোনটিতে মাল্টি-ব্যান্ড জিএনএসএস এবং ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম।

রুশ-ইউক্রেন যুদ্ধ হোক বা ইরান-আমেরিকা। সাম্প্রতি সময়ে যুদ্ধে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে দেখা গিয়েছে। ইরানের শাহেদ ও রাশিয়ার গেরান সিরিজের ড্রোনের দাপট ইতিমধ্যেই দেখেছে বিশ্ব। এই সিরিজেরই অত্যাধুনিক ড্রোন কাল। এর দীর্ঘ রেঞ্জ, স্বয়ংক্রিয় উড়ান ও পেলোড বহনের ক্ষমতা চমকে দেওয়ার মতো। সবচেয়ে বড় বিষয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন যে কোনও যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে এটি এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.