Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Asaduddin Owaisi

‘স্ত্রীকে তিনবেলা বলুন ভালোবাসি’, ভোটপ্রচারে ‘লাভ গুরু’র ভূমিকায় ওয়েইসি

রাজনৈতিক বক্তব্য পেশ করার পাশাপাশি হায়দরাবাদের সাংসদ পরামর্শ দিলেন, কীভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখতে হবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৫৪

options
link
‘স্ত্রীকে তিনবেলা বলুন ভালোবাসি’, ভোটপ্রচারে ‘লাভ গুরু’র ভূমিকায় ওয়েইসি zoom
আসাদউদ্দিন ওয়েইসি। ফাইল ছবি।
Advertisement

উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে অন্য ভূমিকায় ধরা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রাজনৈতিক বক্তব্য পেশ করার পাশাপাশি হায়দরাবাদের সাংসদ পরামর্শ দিলেন, কীভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখতে হবে? লাভ গুরুর ভূমিকা নিয়ে তিনি বলেন, কাজটা অত্যন্ত সহজ, দিনে ৩ বার স্ত্রীকে বলতে হবে ভালোবাসি। নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে রাজনৈতিক তরজার মাঝেই ওয়েইসির বাণী ব্যাপক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

রবিবার কানপুরে এক জনসভায় উপস্থিত হয়ে ওয়েইসি বলেন, “বাড়িতে ছোট খাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর উচিত নিজেদের ভালবাসা প্রকাশ করা।” সভায় উপস্থিত ভিড়ের উদ্দেশে তিনি বলেন, “এখানে যারা রয়েছেন তাঁদের অনেকেই বিবাহিত। তাঁদের উদ্দেশে আমার বার্তা, সকালে, দুপুরে এবং রাতে শোয়ার আগে স্ত্রীর চোখে চোখ রেখে অবশ্যই বলবেন, ‘আই লাভ ইউ, মাই ডিয়ার’।” একইসঙ্গে জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, “বলবেন তো? লজ্জা পাবেন না তো? মনে রাখবেন, সকাল, দুপুর এবং রাতে। এতে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসাও বাড়বে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওয়েইসি বলেন, ‘বাড়িতে ছোট খাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর উচিত নিজেদের ভালবাসা প্রকাশ করা।’

তবে শুধু স্ত্রী নয়, কানপুরের সভায় ‘আই লাভ মহম্মদ’ স্লোগানও দেন তিনি। বলেন, মিম-কে ভালবাসলে তা প্রকাশ্যে বলতে হবে। এরপর ‘আই লাভ মহম্মদ’ স্লোগান তোলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত জনতাও সমস্বরে স্লোগান দেয়। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে কানপুর ক্যান্টনমেন্ট আসনে মিম প্রার্থী দেবে বলে জানান ওয়েইসি। বলেন, গতবার ভুল হয়েছিল এবার তা হবে না।

এই জনসভা থেকেও বিজেপিকে হারাতে সব বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আর্জি জানান। জোটের বিষয়ে তিনি বলেন, আগামি ২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা হবে। তারপর জোট নিয়ে সিদ্ধান্ত নেবে মিম। যদিও ওয়েইসির এই আবেদন বাকি বিরোধী দলগুলি মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.