ফের উত্তপ্ত ভাঙড়। মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। নাজমুল মোল্লা নামে এক বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মারধর করা হয়।
এরপর আহত ওই কর্মীকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানাতে যান বিজেপি নেতৃত্ব। সেই সময় ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন।
ঘটনাকে কেন্দ্র করে মাধবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। ঘটনায় তিনজন আইএসএফ নেতা, কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে আইএসএফ। আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির দাবি, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনের নেতৃত্বে আইএসএফ কর্মীদের উপর হামলা চালায়। সেই বিষয়ে থানায় কথা বলতে গেলে তাঁদের উপর পুনরায় হামলা চালানো হয় বলে তাঁর অভিযোগ। উভয় পক্ষই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ পিকেটিং বসানো হয়েছে।
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের
-
‘খাম’ নিয়ে টানাটানি অব্যাহত, প্রতীক হাতে রাখতে হাই কোর্টের মামলা নওশাদদের
-
গলায় ১০০-৫০০ নোটের মালা, তেলেঙ্গানায় গণেশের সাজে খরচ ২ কোটি! চোরের ভয়ে ঘুম ছুটেছে উদ্যোক্তাদের
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান