Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

মাঝরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুন! ফুলিয়ায় হাড়হিম কাণ্ড

জানা গিয়েছে, পাশের ঘরেই ওই মহিলার ছেলে ও বৌমা ঘুমোচ্ছিলেন। আচমকা চিৎকার শুনতে পান তাঁরা। ঘর থেকে বেরনোর চেষ্টা করতেই তাঁরা বুঝতে পারেন, দরজা বাইরে থেকে বন্ধ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৪৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৩:৪৮

options
link
মাঝরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুন! ফুলিয়ায় হাড়হিম কাণ্ড zoom
নিহত মহিলার মেয়ে (বাঁ দিকে)। ঘরের সিঁধ কাটা অংশ (ডান দিকে)।
Advertisement

নদিয়ার ফুলিয়ায় হাড়হিম কাণ্ড! সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে খুনের অভিযোগ। শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া প্রফুল্লনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য। পঞ্চাশোর্ধ্ব মিনতি বিশ্বাসের খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুলিয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, পাশের ঘরেই ওই মহিলার ছেলে ও বৌমা ঘুমোচ্ছিলেন। আচমকা চিৎকার শুনতে পান তাঁরা। ঘর থেকে বেরনোর চেষ্টা করতেই তাঁরা বুঝতে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বাঁধা। কোনওক্রমে দরজা ভেঙে তাঁরা বাইরে বেরতেই দেখেন, পাশের ঘরে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর মা। পাশে পড়েছিল একটি ইট। বিছানায় ছড়িয়ে ছিল ভাঙা শাঁখা এবং মুখের ভেঙে যাওয়া দাঁত। এমন ভয়ংকর দৃশ্য দেখে চিৎকার করতে থাকেন বউমা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতার বৌমা মৌমিতা বিশ্বাস জানান, রাত সাড়ে ১২টা নাগাদ অস্বাভাবিক শব্দ শুনে ঘর থেকে বেরোতে যান তিনি। ওই ঘরের দু’টি জায়গায় বড় আকারের সিঁধও কাটা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে পরিবারের দাবি, কোনও কিছু চুরি হয়নি। মৃতার আত্মীয় তথা পাশের পাটের পঞ্চায়েত সদস্য প্রভা বিশ্বাসের অভিযোগ, এক ব্যক্তির কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার জেরেই আক্রোশ থেকে এই খুন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী পেশায় ভ্যানচলক। রাতে একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ঘরের সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত মহিলার মাথা থেঁতলে দেওয়া হয় বলে অভিযোগ। পালানোর সময় ঘটনাস্থলে একটি হাঁসুয়া ফেলে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। কী কারণে মহিলার উপর হামলা, চুরির উদ্দেশেই কি বাড়িতে ঢুকেছিল কেউ বা কারা, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারন? খতিয়ে দেখছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.