মা হওয়ার পর ‘চিকনি চামেলি’ ক্যাটরিনার শারীরিক গঠনে এসেছে আমূল পরিবর্তন। সেই ছিপছিপে গড়ন অতীত, খুব স্বাভাবিকভাবেই সন্তান প্রসবের পর এখন বেশ গোলুমুল! ভিকির হাত ধরে আম্বানি পরিবারের গণেশ পুজোয় আসেন, পাপারাজ্জিদের অনুরোধে ক্যামেরায় পোজও দেন। অতঃপর চর্চায় ক্যাটরিনার চেহারা। একসময় যাঁর শরীরী বিভঙ্গ পর্দায় দর্শক উপভোগ করত, এখন তাঁরাই কটাক্ষ করতে ছাড়ছেন না। ক্যাটরিনা মুখ না খুললেও ট্রোলের মোক্ষম জবাব দিয়েছেন সতীর্থরা। তবে বিগ বসের ঘরে প্রাক্তনের সমর্থনে সলমনের ঝাঁজালো প্রতিবাদের পর ক্যাটরিনার কাছে ক্ষমা চাইলেন পাক রেডিও জকি এজাজ ওয়ারিস।
ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে খাপ পঞ্চায়েত বসানোর দলে তিনিও ছিলেন। তবে সলমন খান যেভাবে বিগ বসের ঘরে জামা খুলে প্রতিবাদের সুর চড়িয়েছেন তাতেই নিজের ভুল বুঝতে পেরেছেন এজাজ। ক্যাটরিনার কাছে দোষ স্বীকার করার পাশাপাশি সলমনের কাছেও ক্ষমাপ্রার্থী। মাতৃত্বকালীন সময়ে ক্যাটরিনার ওজন বৃদ্ধি নিয়ে হাসি-ঠাট্টা রসিকতার জোয়ারে গা ভাসিয়েছিলেন। তবে শনিবার ‘উইকেন্ড কা ভার’ পর্বের পর একটি ভিডিও প্রকাশ করে এহেন মন্তব্যের জন্য ক্ষমা চান। স্বীকার করেন, কমেডি করতে গিয়েই সীমা অতিক্রম করে ফেলেছিলেন।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে এজাজ ক্যাপশনে লেখেন, ‘সরি ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। গতকাল বিগ বস-এ সলমন খান বিষয়টি উল্লেখ করার পর বিষয়টি নিয়ে ভাবি এবং বুঝতে পারি যে আমার কথায় ক্যাটরিনা ও তাঁর অনেক ভক্ত কষ্ট পেয়ে থাকতে পারেন। বডি-শেমিং করা আমার উদ্দেশ্য কখনও-ই ছিল না। সলমন খান এবং যাঁরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাঁদের কাছেও আমি ক্ষমাপ্রার্থী। সত্যিই আমার কথার জন্য অনুতপ্ত।’

ভিডিওতে এজাজ আরও যোগ করেন, আমি সলমন খানের বিগ বসের সেই ক্লিপটি দেখছিলাম যেখানে তিনি আমার কথা উল্লেখ করে বলেছিলেন যে ক্যাটরিনাকে নিয়ে এমন কথা বলা উচিত হয়নি। এটা দেখার পর সত্যিই মনে হয়েছে যে ওই কথাগুলো বলা একদমই উচিত হয়নি। আমি সলমন ও ক্যাটরিনা দু’জনেরই বড় ভক্ত। কিন্তু ভিডিওটি রেকর্ড করার সময় কোন পরিস্থিতিতে বা কীভাবে আমি ওই কথাগুলো বলে ফেলেছিলাম তা জানি না। ভিডিওর জনপ্রিয়তা বাড়াতে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমার কথায় অনেক মানুষ কষ্ট পেয়েছেন।’
View this post on Instagram
অভিনেত্রীর উদ্দেশে সংযোজন, “ক্যাটরিনা কাইফ, আমার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সত্যিই দুঃখিত। আমার রিলের কারণে যাঁদের মন খারাপ হয়েছে তাঁদের প্রত্যেকের কাছেও আমি ক্ষমাপ্রার্থী। আমি নিজে জানি, খুবই স্বাভাবিকভাবে এবং কোনও বডি-শেমিংয়ের উদ্দেশ্য ছাড়াই কথাগুলো বলেছিলাম। কিন্তু কোন পরিস্থিতিতে আমি ওই কথাগুলো বলে ফেলেছি তা আমি নিজেও জানি না।”
সর্বশেষ খবর
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়
-
ব্রিটিশ শাসকদের সঙ্গে বিজেপির তুলনা! মীনাক্ষীদের ‘ইনকিলাব’ সমাবেশে নতুন লড়াইয়ের ডাক
-
জিন্নার গোপন রোগ লুকিয়ে দেশভাগ! সাত দশক পর ২ চিকিৎসককে ‘সম্মানিত’ করছে পাকিস্তান
-
জাতিবিদ্বেষী কটাক্ষ, ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা! ‘শাস্তি’ অধ্যাপককে, ক্ষমা চাইল বম্বে আইআইটি