Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
DYFI

ব্রিটিশ শাসকদের সঙ্গে বিজেপির তুলনা! মীনাক্ষীদের ‘ইনকিলাব’ সমাবেশে নতুন লড়াইয়ের ডাক

রবিবার ধর্মতলায় ডিওয়াইএফআই-এর সমাবেশে দেখা গেল বিপুল জনস্রোত।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৪:১২

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৪:১২

options
link
ব্রিটিশ শাসকদের সঙ্গে বিজেপির তুলনা! মীনাক্ষীদের ‘ইনকিলাব’ সমাবেশে নতুন লড়াইয়ের ডাক zoom
২৯ সেপ্টেম্বর, রবিবার। ধর্মতলায় ডিওয়াইএফআই সমাবেশে বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়। ছবি: কৌশিক দত্ত
Advertisement

বিজেপির শাসনকালকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করল সিপিএমের যুব সম্প্রদায়! আর তার বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক লড়াইয়ের ডাক দিল ডিওয়াইএফআই। রবিবার ধর্মতলার ‘ইনকিলাব’ সমাবেশ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জোরাল প্রস্তুতি নিতে পার্টির যুবদের কাছে আবেদন জানালেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। প্রাক্তন যুবনেত্রী ও পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের বার্তা, এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং তার জন্য ধারাবাহিকভাবে লড়াইয়ের ময়দানে থাকাটা জরুরি। সেটাই তাঁরা সকলে মিলে জারি রাখছেন। তবে লড়াই কঠিন, তা মনে করিয়ে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বানও জানান মীনাক্ষী।

ধর্মতলার সমাবেশে মীনাক্ষী বলেন, ‘‘যেভাবে ইংরেজরা হিন্দু-মুসলিম করে সিপাহী বিদ্রোহ দমন করেছিল, যেভাবে হিন্দু মুসলিম ভাগ করে ব্রিটিশরা দেশভাগ করেছিল। সেই ভাবেই ইংরেজদের কাছে মুচলেকা দেওয়া ডবল ইঞ্জিনের সরকার হিন্দু-মুসলিম করে দেশকে ভাগ করেছে। ধনী-দরিদ্র করে দেশকে ভাগ করেছে।” 

আবহাওয়া ও শাসকের চোখরাঙানি উপেক্ষা করে রবিবাসরীয় ধর্মতলার রাজপথ ভাসল শ্বেত পতাকা আর লাল তারার জনসমুদ্রে। রবিবার ডিওয়াইএফআইয়ের ডাকে আয়োজিত ‘ইনকিলাব’ সমাবেশকে কেন্দ্র করে কলকাতার রাজপথে আছড়ে পড়ে হাজার হাজার ছাত্র-যুবর ক্ষোভ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের মিছিলে মুখরিত হয়ে ওঠে মহানগরী। সমাবেশ থেকে সুর চড়িয়ে বাম যুবনেতাদের স্পষ্ট চ্যালেঞ্জ, যুবসমাজের অদম্য শক্তিকে খাটো করে দেখলে শাসক ভুল করবে। ভাগাভাগির রাজনীতি করে এবং মানুষের রুটি-রুজির ওপর আক্রমণ নামিয়ে কোনও সরকারই বেশিদিন টিকে থাকতে পারে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০ সেপ্টেম্বর, রবিবার। ধর্মতলায় ডিওয়াইএফআইয়ের সমাবেশে বিপুল জনস্রোত। ছবি: কৌশিক দত্ত

ধর্মতলার সমাবেশে মীনাক্ষী বলেন, ‘‘যেভাবে ইংরেজরা হিন্দু-মুসলিম করে সিপাহী বিদ্রোহ দমন করেছিল, যেভাবে হিন্দু মুসলিম ভাগ করে ব্রিটিশরা দেশভাগ করেছিল। সেই ভাবেই ইংরেজদের কাছে মুচলেকা দেওয়া ডবল ইঞ্জিনের সরকার হিন্দু-মুসলিম করে দেশকে ভাগ করেছে। ধনী-দরিদ্র করে দেশকে ভাগ করেছে।” এদিন বিজেপিকে বিঁধে মহম্মদ সেলিম বলেন, ‘‘কর্মসংস্থান তৈরি না করে মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করা হচ্ছে এবং ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলা গড়তে হবে। রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থানের শোচনীয় হাল।” সমাবেশে বক্তব্য রাখেন, প্রাক্তন যুব নেতা আভাস রায়চৌধুরী, ডিওয়াইএফআই-এর ধ্রুবজ্যোতি সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক হিমগ্নরাজ বন্দ্যোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.